স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ও সম্পূর্ণ ভূখন্ড ফিরিয়ে দিলেই সমস্যার সমাধান : রওশন এরশাদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ও সম্পূর্ণ ভূখন্ড ফিরিয়ে দিলেই সমস্যার সমাধান : রওশন এরশাদ
শনিবার, ১৪ অক্টোবর ২০২৩



স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ও সম্পূর্ণ ভূখন্ড ফিরিয়ে দিলেই সমস্যার সমাধান : রওশন এরশাদ

গাজায় ফিলিস্তিনীদের ওপর ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।
তিনি বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং সম্পূর্ণ ভূখন্ড ফিরিয়ে দেয়ার মধ্যেই এই সংকটের সমাধান রয়েছে। ইসরায়েলের দখলদারিত্বের অধীনে বসবাস ও ফিলিস্তিন ভূখন্ড বসতি স্থাপন এ অঞ্চলের শান্তির পথ প্রশস্ত করবে না।
আজ সকালে বিরোধীদলীয় নেতার সাথে তার গুলশানস্থ বাসভবনে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি এ কথা বলেন।
বিরোধীদলীয় নেতা ফিলিস্তিন ভূমিতে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেয়ার জন্য সকল ইসলামিক রাষ্ট্র ও ওআইসির নেতৃবৃন্দকে এই ধরনের লঙ্ঘন বন্ধ করার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলিকে হস্তক্ষেপ করতে বলার আহ্বান জানান।
এ সময় বিরোধীদলীয় নেতা সর্বশক্তিমান আল্লাহ্র কাছে ফিলিস্তিনীদের প্রতি রহমত বর্ষণ করার জন্য দোয়া করেন। ইসরায়েলের বর্বরচিত হামলায় যারা প্রাণ হারিয়েছেন- তিনি তাদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং ফিলিস্তিন রাষ্ট্র ও এর জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।
ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেছেন, ফিলিস্তিন এখন শুধু ইসরায়েল নয়, বরং পশ্চিমা আগ্রাসনের শিকার হচ্ছে। সেখানকার মানুষজন এক মানবতাহীন জীবন যাপন করছে। বিদ্যুৎ, পানি, খাবার, চিকিৎসা কোনো কিছুই সেখানে আর পর্যাপ্ত নেই। পুরো ফিলিস্তিন জুড়ে মানবতার সংকট চলছে। ফিলিস্তিনের গাজা এখন এক মৃত্যুপুরীতে রূপান্তরিত হয়েছে। মরদেহ রাখারও জায়গা হচ্ছে না মর্গগুলোতে।
তিনি বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানিয়ে আরো বলেন, প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ সর্বদাই ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছেন।
বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাষ্ট্রদূত আরো বলেন, ‘তারা সব সময় ফিলিস্তিনের নাগরিকদের পাশে দাঁড়িয়েছে। তবে এই সঙ্কটের সময় আমরা আরো জোরালো ও শক্ত ভূমিকা প্রত্যাশা করি।’
সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন রাহগীর আল মাহি (সাদ) এরশাদ এমপি এবং বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্।

বাংলাদেশ সময়: ১৬:৩০:৩৬   ৩৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএসটিআই-এর পরিধি বৃদ্ধি ও আধুনিকায়নে বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে: শিল্পমন্ত্রী
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না : প্রতিমন্ত্রী টুকু
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির
রামকান্তপুর ইউনিয়ন বাসীর সেবা করতে চান: কামরুল ইসলাম
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর
জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং বাস্তুচ্যুত সমস্যা সমাধানে সকলকে সাথে নিয়ে কাজ করবে পার্লামেন্টারি ককাস - ডেপুটি স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ