মন্ত্রিসভা ছোট হচ্ছে কি না সিদ্ধান্ত তফসিলের পর

প্রথম পাতা » ছবি গ্যালারী » মন্ত্রিসভা ছোট হচ্ছে কি না সিদ্ধান্ত তফসিলের পর
রবিবার, ১৫ অক্টোবর ২০২৩



মন্ত্রিসভা ছোট হচ্ছে কি না সিদ্ধান্ত তফসিলের পর

নির্বাচনকালীন সরকার ছোট হবে কি না তা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সেই বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (১৫ অক্টোবর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

নির্বাচনকালীন সরকারের আকার কেমন হবে —জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালীন সরকার একটা থাকতে পারে। গতবার যেভাবে (মন্ত্রিসভা) ছিল ওটাই নির্বাচনকালীন সরকার ছিল। এটার এখতিয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি মনে করেন মন্ত্রিসভা ছোট করা দরকার বা যেভাবে রয়েছে সেভাবে থাকা দরকার, এটা তার এখতিয়ার।

আপনি সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী —বিষয়টি জানেন কি না এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনই এই আলাপ করার তো সময় না। সিডিউল ডিক্লেয়ার (তফসিল ঘোষণা) হলে হতে পারে।

তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন অনেক শক্তিশালী হয়ে যাবে জানিয়ে তিনি বলেন, তখন আমরা শুধুমাত্র রুটিন ওয়ার্ক করবো।

তিনি আরও জানান, নির্বাচন সংক্রান্ত সবকিছু নির্বাচন কমিশন করবে। সংবিধান অনুযায়ী তাদের চাহিদা আইন অনুযায়ী দিতে আমরা বাধ্য। এসপি, ডিসি যদি বদল করার দরকার হয়, সেটাও তারা করতে পারে।

বাংলাদেশ সময়: ১৫:০৯:৫০   ৩৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই: মামুন মাহমুদ
একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ