রাঙ্গামাটিতে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে পৌরসভার অনুদান প্রদান

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটিতে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে পৌরসভার অনুদান প্রদান
সোমবার, ১৬ অক্টোবর ২০২৩



রাঙ্গামাটিতে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে পৌরসভার অনুদান প্রদান

শারদীয় দুর্গাপূজা এবং কঠিন চীবরদান উপলক্ষে জেলার পৌরসভাধীন বিভিন্ন ও বিহারে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
রাঙ্গামাটি পৌরসভার উদ্যোগে সোমবার সকাল সাড়ে ৯টায় রাঙ্গামাটি পৌরসভা কনফারেন্স রুমে এ অনুদান প্রদান করা হয়।
রাঙ্গামাটি পৌরসভার মেয়র মো: আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং পৌর কাউন্সিলর কালায়ন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময় রাঙ্গামাটি পৌরসভার মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: ইনামুল হাসান, প্যানেল মেয়র মো: হেলাল উদ্দিন, পৌর কাউন্সিলর মো: জামাল উদ্দিন, মো: করিম উদ্দিন জুবাইতুন্নাহার জেবু, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অমলেন্দু হাওলাদার, সাধারণ সম্পাদক বিপুল ত্রিপুরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পৌরসভাধীন ১৪ টি মন্ডপ ও ২২ টি বিহার কমিটির প্রতিনিধির মাঝে ৯হাজার টাকা করে সর্বমোট ৩লক্ষ ২৪ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:২৭:৫৮   ৩৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না

News 2 Narayanganj News Archive

আর্কাইভ