ভোলার দৌলতখানে সরকারের উন্নয়ন ও সাফল্য নিয়ে মতবিনিময় সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোলার দৌলতখানে সরকারের উন্নয়ন ও সাফল্য নিয়ে মতবিনিময় সভা
সোমবার, ১৬ অক্টোবর ২০২৩



ভোলার দৌলতখানে সরকারের উন্নয়ন ও সাফল্য নিয়ে মতবিনিময় সভা

জেলার দৌলতখান উপজেলায় আজ বর্তমান সরকারের উন্নয়ণ ও সাফল্য প্রচার এবং আগামী নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলার সৈয়দপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্ত¦রে সভায় ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল প্রধান অতিথির বক্তৃতা করেন।
এসময় সংসদ সদস্য মুকুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে ভালোবেসে তাদের ভাগ্য উন্নয়ণে নিরলস কাজ করে চলেছেন। তিনি দেশের মানুষকে শান্তির চাদরে ঢেকে রেখেছেন। আজকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতা প্রদানের ফলে মানুষের জীবন মান-উন্নয়ন হয়েছে।
তিনি বলেন, আমরা চাই সরকারের এসব সুবিধা চলমান থাকুক। তাই আপনাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এসে তৎকালীন সময়ে আওয়ামী লীগ সরকারের চালু করা কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দেয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মাস্টারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম খান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গির, সংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু, যুগ্ন-সাধারণ সম্পাদক সাফিজুল ইসলাম প্রমুখ। সভায় সৈয়দপুর ইউনিয়নের কয়েক হাজার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৫:২৬:০৪   ৩৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএসটিআই-এর পরিধি বৃদ্ধি ও আধুনিকায়নে বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে: শিল্পমন্ত্রী
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না : প্রতিমন্ত্রী টুকু
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির
রামকান্তপুর ইউনিয়ন বাসীর সেবা করতে চান: কামরুল ইসলাম
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর
জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং বাস্তুচ্যুত সমস্যা সমাধানে সকলকে সাথে নিয়ে কাজ করবে পার্লামেন্টারি ককাস - ডেপুটি স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ