শেখ হাসিনা দে‌শের মানু‌ষের মু‌খে হা‌সি ফু‌টি‌য়ে‌ছেন: বস্ত্র ও পাটমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেখ হাসিনা দে‌শের মানু‌ষের মু‌খে হা‌সি ফু‌টি‌য়ে‌ছেন: বস্ত্র ও পাটমন্ত্রী
মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩



শেখ হাসিনা দে‌শের মানু‌ষের মু‌খে হা‌সি ফু‌টি‌য়ে‌ছেন: বস্ত্র ও পাটমন্ত্রী

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ব‌লেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করছেন; দে‌শের মানু‌ষের মু‌খে হা‌সি ফু‌টি‌য়ে‌ছেন। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগেই অসংখ্য মানুষকে সামাজিক নিরাপত্তা কর্মসূচি আওতায় বিভিন্নরকম ভাতা প্রদান করা সম্ভব হচ্ছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপ‌জেলার ব্রাহ্মনখালী এলাকায় জনতা উচ্চ বিদ্যালয় মা‌ঠে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার উ‌দ্যো‌গে বর্তমান সরকা‌র কর্তৃক গৃহীত সামা‌জিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় রূপগঞ্জ ইউ‌নিয়নের উপকারভোগী‌দের সা‌থে মত‌বি‌নিময় সভা অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে মন্ত্রী এসব কথা বলেন।

গোলাম দস্তগীর গাজী ব‌লেন, বর্তমান সরকার সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ ও উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব মানুষের সুবিধার জন্য সামাজিক নিরাপত্তার অংশ হিসেবে একাধিক কর্মসূচি হাতে নিয়েছেন। যেমন- বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা। এসব ভাতার পরিমাণও এখন বৃদ্ধি করা হয়েছে।

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সালাউ‌দ্দিন ভুঁইয়ার সভাপ‌তিত্ব অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, জেলা সমাজ‌সেবা অ‌ধিদপ্ত‌রেরর সহকারী প‌রিচালক মোহাম্মদ সোলায়মান, রূপগঞ্জ উপ‌জেলা সমাজ‌সেবা কর্মকর্তা মোহাম্মদ রিয়াজ উ‌দ্দিন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারন সম্পাদক আব্দুল আজিজ ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুম চৌধুরী অপু, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য দীল মোহাম্মদ দিলু, উপজেলা আওয়ামী লীগের সংস্কৃ‌তি বিষয়ক সম্পাদক এম এ মো‌মেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপ‌তি ইমন হাসান খোকন, রূপগঞ্জ ইউ‌নিয়ন আওয়ামী লীগের সভাপ‌তি ম‌শিউর রহমান তা‌রেক, রূপগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক জা‌হিদুল ইসলাম, রূপগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপ‌তি আব্দুল আজিজ ও সাধারন সম্পাদক আরিফ খান জয় সহ অ‌নে‌কে।

বাংলাদেশ সময়: ২৩:১১:৪৬   ৩৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ