সিদ্ধিরগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩
মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩



সিদ্ধিরগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শারমিন স্টিল লিমিটেড কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে। ঘটনার তিনদিন পর মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকালে রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শ্রমিক মারা যান বলে হাসপাতালের আবাসিক সার্জন তরিকুল ইসলাম জানান।

নিহত শরীফুল ইসলাম (২৬) ও সাইফুল ইসলামের (৩০) শরীরের যথাক্রমে ৬০ শতাংশ ও ৫৭ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানান এই চিকিৎসক।

এর আগে সোমবার বিকেলে প্রায় শতভাগ দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন মোজাম্মেল হক (৩০) মারা যান।

হাসপাতালে চিকিৎসাধীন বাকি দুই শ্রমিকের অবস্থাও আশঙ্কাজনক।

গত শনিবার ভোরে গোদনাইলের স্টিল লিমিটেডের কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাঁচ শ্রমিক দগ্ধ হন।

দগ্ধদের মধ্যে মোজাম্মেল হকের শরীরের প্রায় শতভাগ, সাইফুল ইসলামের ৬০ শতাংশ, শরিফুল ইসলামের ৫৭ শতাংশ, মো. জাকারিয়ার ৩৫ শতাংশ ও ইকবাল হোসেনের শরীরের ৩০ শতাংশ পুড়ে যায়।

বাংলাদেশ সময়: ২৩:০৮:২১   ৪৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ