রাসেলের জন্মদিনে অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন উত্তরের মেয়র

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাসেলের জন্মদিনে অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন উত্তরের মেয়র
বুধবার, ১৮ অক্টোবর ২০২৩



রাসেলের জন্মদিনে অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন উত্তরের মেয়র

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

বুধবার (১৮ অক্টোবর) রাজধানীর গুলশান-২ নগর ভবনে অস্থায়ীভাবে স্থাপিত প্রতিকৃতিতে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সবার সঙ্গে মোনাজাতে অংশ নেন মেয়র। যেখানে ১৫ আগস্ট নিহত সবার আত্মার মাগফেরাত কামনা করা হয়।

এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, সচিব মাসুদ আলম সিদ্দিকসহ সকল বিভাগীয় প্রধান এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধাঞ্জলি শেষে এক আলোচনায় অংশ নিয়ে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘শেখ রাসেল আজ বেঁচে থাকলে তার বয়স হতো ৬০ বছর। তার জ্ঞান, মেধা, প্রজ্ঞা নেতৃত্বের গুণাবলি আমাদের কাজে লাগত, দেশের কাজে লাগত। শেখ রাসেলকে শিশু বিবেচনা করে নয়, বঙ্গবন্ধুর রক্ত চিন্তা করে ঘাতকরা তাকে নির্মমভাবে হত্যা করেছে।’

এ সময় তিনি ১৫ আগস্টের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে অবিলম্বে রায় বাস্তবায়নের জোর দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৫:৩৩:৪৪   ২৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: ৪ ঘণ্টার চেষ্টায় পরিবারের কোলে ফিরল ৪ বছরের আবদুল্লাহ
সরিষাবাড়ীতে ৫১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সালথায় ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ