পুতিনকে থাইল্যান্ড সফরের আমন্ত্রণ থাই প্রধানমন্ত্রীর

প্রথম পাতা » আন্তর্জাতিক » পুতিনকে থাইল্যান্ড সফরের আমন্ত্রণ থাই প্রধানমন্ত্রীর
বুধবার, ১৮ অক্টোবর ২০২৩



পুতিনকে থাইল্যান্ড সফরের আমন্ত্রণ থাই প্রধানমন্ত্রীর

থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে আগামী বছর সরকারি সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
বুধবার বেইজিংয়ে তিনি এ কথা বলেন।
মঙ্গলবার রাতে চীনের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ ফোরামের সম্মেলনের ফাঁকে ¯্রথো ও পুতিন বৈঠক করেন। তারা বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেন।
¯্রথো বলেন, আমি পুতিনকে আগামী বছর থাইল্যান্ড সফরের আমন্ত্রণ জানিয়েছি।
থাই সরকারের বিবৃতি থেকে জানা গেছে, পুতিন এ আমন্ত্রণ গ্রহণ করেছেন। তবে এখনও দিনক্ষণ ঠিক হয়নি।
এদিকে ¯্রথোর সাথে আলোচনাকালে পুতিন অশান্ত আন্তর্জাতিক পরিস্থিতির কারণে দ্বিপাক্ষিক বাণিজ্যের পতনের জন্যে দু:খ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, চলতি বছর পর্যটন নির্ভর থাইল্যান্ড ভ্রমণ করেছেন ১০ লক্ষাধিক রুশ পর্যটক।
গত বছর থাইল্যান্ড ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাবে চীন ও ভারতের সাথে তাল মিলিয়ে ভোট দানে বিরত ছিল।
এদিকে হাজার হাজার ইউক্রেনীয় শিশুকে জোরপূর্বক রাশিয়ায় নির্বাসনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
এ প্রেক্ষিতে থাইল্যান্ড রাশিয়ার সাথে সহযোগিতা মূলক সম্পর্ক বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:১১   ৩০২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


পাকিস্তানে ভবনধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫
বিশ্বের ১৬ অঞ্চলে খাদ্যসংকট তীব্র হওয়ার আশঙ্কা, দুর্ভিক্ষের সতর্কতা জাতিসংঘের
১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত
শান্তির প্রতীক তুলে ধরে মিস ইউনিভার্স মঞ্চে দুয়োধ্বনির মুখে মিস ইসরাইল
রক্ষণাবেক্ষণে ২৫ দিন বন্ধ থাকবে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট
প্রথমবারের মতো বিদেশি নভোচারীকে নিয়ে মহাকাশ অভিযানে যাচ্ছে চীন
সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে ১১ জনের প্রাণহানি
ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ