বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত বৈষম্যমুক্ত দেশ গড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : পলক

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত বৈষম্যমুক্ত দেশ গড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : পলক
শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩



বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত বৈষম্যমুক্ত দেশ গড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বৈষম্যমুক্ত দেশ গড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্ম পরিচয় নয় মেধা, যোগ্যতা আর দক্ষতায় এখন দেশে কর্মসংস্থান হয়।
প্রতিমন্ত্রী আজ শুক্রবার নাটোরের সিংড়া উপজেলা পরিষদ হলরুমে দুর্গা পূজা উপলক্ষ্যে উপজেলার ৯৫টি মন্দির ও পূজা মন্ডপের অনুকূলে জিআর চালের বরাদ্দপত্র এবং ব্যক্তিগত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
পলক বলেন, মহান স্বাধীনতা যুদ্ধ এবং ভাষা আন্দোলনসহ দেশের সকল অধিকার রক্ষার আন্দোলনে মুসলিমের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীরা জীবন দিয়েছেন। স্বাধীনতার পরে রচিত সংবিধানে বঙ্গবন্ধু সকল ধর্মের মানুষের অধিকারকে সুরক্ষিত করেছেন। বঙ্গবন্ধু সংবিধানে ধর্মনিরপেক্ষতার নীতি সন্নিবেশিত করেছেন। ধর্মনিরপেক্ষতার অর্থ ধর্মহীনতা নয়, বরং ধর্ম যার যার রাষ্ট্র সবার। ৭৫ এর পরে সনাতন ধর্মাবলম্বীদের উপর অকথ্য নির্যাতন করা হয়েছে। আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় এসে এই অত্যাচার-নির্যাতন বন্ধ করেছে।
তিনি বলেন, বিগত দিনের মত দেশের সূবর্ণ সময়ে ষড়যন্ত্রের কালো মেঘ এখন আমাদের দেশে। ষড়যন্ত্রকারীরা দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে চায়, দেশকে অস্থিতিশীল করতে চায়। ধর্মকে ব্যবহার করে বিশৃংখলার মাধ্যমে উন্নয়নকে ব্যাহত করতে চায়। অপপ্রচার, উস্কানী আর ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখতে হবে।
পূজা উদযাপন পরিষদ সিংড়া উপজেলা শাখার সভাপতি চান মোহন হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন ও হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক সুব্রত সরকার।

বাংলাদেশ সময়: ২০:৫৫:৫৭   ৩০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
রথযাত্রা মহোৎসবের উদ্বোধন; সম্প্রীতি ও ঐক্যের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর
জুলাই‌ নি‌য়ে কখনও বিতর্ক করা যা‌বে না - এমপি খোকন
দিনব্যাপী নানা কর্মসূচিতে নারায়ণগঞ্জে ‘১৬ জুলাই শহীদ দিবস’ উদযাপন
সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর : মাহদী আমিন
সন্দেহভাজনদের দ্রুত ফেরত চায় ঢাকা: আরব আমিরাত ও ভারতের অপেক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রী
চরভদ্রাসনে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নগরকান্দা উপজেলা রিপোর্টার্স ক্লাবে নতুন ১৭ সদস্যের পরিচিতি সভা অনুষ্ঠিত
শুধু দোষীদের বিরুদ্ধেই দেওয়া হবে চার্জশিট: ডিবি প্রধান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ