পাকিস্তানে ফিরলেন নওয়াজ শরীফ

প্রথম পাতা » আন্তর্জাতিক » পাকিস্তানে ফিরলেন নওয়াজ শরীফ
শনিবার, ২১ অক্টোবর ২০২৩



পাকিস্তানে ফিরলেন নওয়াজ শরীফ

টানা চার বছর বিদেশে নির্বাসিত জীবন কাটানোর পর পাকিস্তানে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। শনিবার (২১ অক্টোবর) দুপুরে তাকে বহনকারী প্লেনটি ইসলামাবাদ বিমানবন্দরে অবতরণ করে।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, নওয়াজকে বরণ করে নিতে বিমানবন্দরে উপস্থিত আছেন তার আইনি সহায়তাকারী দলের সদস্য ও সাবেক আইনমন্ত্রী সিনেটর আজম তাতার এবং তার রাজনৈতিক দলের নেতারা।

এর আগে সাবেক আইনমন্ত্রী তাতার জানিয়েছিলেন, দেশে ফিরে নওয়াজ রাজনৈতিক ও আইনি বিষয়গুলো নিয়ে পরামর্শ নেবেন। তিনি আরও জানিয়েছিলেন, বিমান থেকে নেমে নওয়াজ ভিআইপি লাউঞ্জে অবস্থান নেবেন।

মাথার উপর দুর্নীতির অভিযোগ ও নানান কারণে চিকিৎসার কথা বলে পাকিস্তান থেকে চলে গিয়েছিলেন নওয়াজ শরীফ। আস্থাভোটে ক্ষমতা হারানো ইমরান খান যতদিন প্রধানমন্ত্রী ছিলেন ততদিন নওয়াজ দেশে ফিরতে পারেননি। তাকে ক্ষমতাচ্যুত করার পরই নওয়াজ শরীফের দেশে ফেরার পথ সুগম করা হয়।

সাবেক আইনমন্ত্রী তাতার নিশ্চিত করেছেন, নওয়াজ শরীফের ‘নিরাপত্তার নিশ্চয়তার বিষয়টি সম্পন্ন করতে’ বিমানবন্দরে উপস্থিত হয়েছেন আদালতের কর্মকর্তারা।

এছাড়া নওয়াজকে বরণ করে নিতে বিমানবন্দরে গেছেন সাবেক উপ-মেয়র জিসান নাকবি ও শপথ কমিশনার। নওয়াজের আইনি দল বিমানের ভেতর প্রবেশ করে তার বায়োমেট্রিক ও প্রয়োজনীয় স্বাক্ষর নেবে বলে জানিয়েছে দ্য ডন।

এদিকে এরআগে পাকিস্তানের উদ্দেশ্যে বিমানে ওঠার আগে নওয়াজ শরীফ বলেছিলেন, দেশে ফিরতে পেরে তিনি খুবই আনন্দিত।

তবে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নওয়াজকে অনেক আইনি ঝামেলার মধ্যে দিয়ে যেতে হবে। এরপর তিনি আগামী বছরের জানুয়ারিতে হতে যাওয়া আইন পরিষদের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন।

নওয়াজ শরীফের রাজনৈতিক দল পিএমএল-এনের নেতা ইশহাক দার জানিয়েছেন, আজ বিকেল ৫টায় মিনার-ই-পাকিস্তানে যাবেন নওয়াজ। সেখানে সমবেত নেতা-কর্মীদের উদ্দেশ্যে কথা বলবেন তিনি।

সূত্র: দ্য ডন

বাংলাদেশ সময়: ১৫:৪৮:২০   ৩৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরান যুদ্ধে ১৬ সামরিক বিমান হারাল যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ
মিসাইল ও ড্রোনের গর্জনের মধ্যেই মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
ইরানের একটি বড় গ্যাসক্ষেত্র উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব
ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে ‘বাঙ্কার বাস্টার’ বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র
হরমুজ প্রণালিতে অবরোধ : আন্তর্জাতিক বাজারে ফের বাড়ল তেলের দাম
সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদের সম্ভাব্য তারিখ
পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৪০০, দাবি তালেবানের
ভারতে আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু
ভূমিধস জয়ে চতুর্থবারের মতো বার্সেলোনার প্রেসিডেন্ট লাপোর্তা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ