আমেরিকা নিজের দেশের নির্বাচন নিয়ে হিমশিম খাচ্ছে : মেনন

প্রথম পাতা » ছবি গ্যালারী » আমেরিকা নিজের দেশের নির্বাচন নিয়ে হিমশিম খাচ্ছে : মেনন
শনিবার, ২১ অক্টোবর ২০২৩



আমেরিকা নিজের দেশের নির্বাচন নিয়ে হিমশিম খাচ্ছে : মেনন

বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বিদেশি শক্তির যে তৎপরতা রয়েছে, তা পত্রিকায় দেখা যাচ্ছে। আমেরিকা তাদের নিজের দেশের নির্বাচন নিয়ে হিমশিম খাচ্ছে। বর্তমান প্রেসিডেন্টের এক ছেলেকে দুর্নীতির দায়ে জিজ্ঞাসাবাদের শিকার হতে হয়েছে। অথচ আমাদের দেশে নির্বাচন নিয়ে আমেরিকা এমন ভাব করছে মনে হচ্ছে তারা যেন পূতপবিত্র৷

আজ (শনিবার) জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্রী পার্টি আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

ওয়ার্কাস পার্টির এই সভাপতি বলেন, আমেরিকা এমন ভাব করছে তারাই যেন গণতন্ত্রের ধারক-বাহক। মার্কিন দূতাবাস যেন কোনো রাজনৈতিক দলের অফিস। সেখান থেকেই মনে হয় আসে কোথায় কী করবে। আমাদের ওপরে স্যাংশন দেওয়া হয়েছে এবং ভিসানীতি প্রয়োগ করা হয়েছে। সুতরাং প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ থেকে সমস্যার মোকাবিলা করতে হবে।

মেনন বলেন, বর্তমানে দেশে গণতন্ত্রের যে ধারা তাতে অবশ্যই কিছু ত্রুটি রয়েছে, কিছু ভুল-ভ্রান্তি রয়েছে, বৈষম্য ও অনাচার রয়েছে, সবই রয়েছে। তারপরও আমি বলব আমাদের সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থেকে সামনে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, আপনারা খেয়াল করে দেখবেন কয়েকদিন আগে ইসলামি ছাত্রশিবির যে মিছিল করেছে সেখানে ফিলিস্তিনিদের পক্ষে কিংবা ইসরায়েলিদের বিপক্ষে একটি শব্দ উচ্চারণ করেনি। আপনারা দেখতে পাবেন ফিলিস্তিন ইস্যুতে জামায়াতে ইসলামি কিংবা বিএনপি একটি বিবৃতিও দেয়নি৷ অথচ তারাই ইসলামের ধারক-বাহক হিসেবে রয়েছে৷ এগুলো সম্ভব হয়েছে দেশের প্রগতিশীল শক্তির বিলুপ্তির কারণে এবং প্রগতিশীল শক্তির ঐক্যের অভাবে।

বাংলাদেশ সময়: ১৫:৫২:৫৬   ৪০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
রথযাত্রা মহোৎসবের উদ্বোধন; সম্প্রীতি ও ঐক্যের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর
জুলাই‌ নি‌য়ে কখনও বিতর্ক করা যা‌বে না - এমপি খোকন
দিনব্যাপী নানা কর্মসূচিতে নারায়ণগঞ্জে ‘১৬ জুলাই শহীদ দিবস’ উদযাপন
সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর : মাহদী আমিন
সন্দেহভাজনদের দ্রুত ফেরত চায় ঢাকা: আরব আমিরাত ও ভারতের অপেক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রী
চরভদ্রাসনে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নগরকান্দা উপজেলা রিপোর্টার্স ক্লাবে নতুন ১৭ সদস্যের পরিচিতি সভা অনুষ্ঠিত
শুধু দোষীদের বিরুদ্ধেই দেওয়া হবে চার্জশিট: ডিবি প্রধান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ