মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী করতে কাজ করছে সরকার : খাদ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী করতে কাজ করছে সরকার : খাদ্যমন্ত্রী
শনিবার, ২১ অক্টোবর ২০২৩



মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী করতে কাজ করছে সরকার : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী করতে কাজ করছে সরকার।
তিনি আরো বলেন, নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে আত্ননিয়োগ করতে হবে। কারণ আজকের তরুণরাই আগামীতে দেশের নেতৃত্ব দেবে।
সাধন চন্দ্র মজুমদার আজ জেলার নিয়ামতপুর উপজেলায় বাঐচন্ডি আলিম মাদরাসা মাঠে প্রতিষ্ঠানের চার তলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ।
সাধন চন্দ্র মজুমদার বলেন, সরকার সাধারণ শিক্ষার পাশাপাশি মাদরাসা শিক্ষার আধুনিকায়নে কাজ করছে। কওমি মাদরাসা শিক্ষা ব্যবস্থায় সনদের সরকারি স্বীকৃতি দিয়েছে বর্তমান সরকার।
খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের উপকারভোগী সবদলের, সব ধর্মের মানুষ। সরকারের বিরোধীতা যারা করে, তারা এই সরকারের আমলে আরো বেশি সুবিধা পেয়েছে।
তিনি বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মুক্তিযোদ্ধাদের সন্মানীভাতা দেওয়া হচ্ছে। তাদের বীর নিবাস করে দিয়েছে সরকার। বিধবাভাতা, বয়স্কভাতা, প্রতিবন্ধীদের ভাতাসহ শিক্ষার্থীদের উপবৃত্তি ও বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে সরকার।
মন্ত্রী বলেন, বাংলাদেশকে উন্নত করতে হলে সকল নাগরিককে এক কাতারে আনতে হবে। সুষম উন্নয়ন করতে হবে। সেটা বিবেচনায় নিয়ে সকলের জন্য উন্নয়নের কর্মসূচি হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় তিনি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ, নওগাঁ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আবু সাইদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, মাদরাসার অধ্যক্ষ আবুজার।

বাংলাদেশ সময়: ২৩:২৩:০৪   ৩৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের অভিযানে ১৭২ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
সোনারগাঁয়ে ঝোপ থেকে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার
বন্দরে স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা
রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর
অস্ট্রেলিয়ার সাথে দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারে উচ্চ পর্যায়ের বৈঠক
আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.)
সদরপুরে ৮ম শ্রেণির শিক্ষার্থী রাইসা আফরিনের জানাজা-দাফন সম্পন্ন
জামালপুরে বিদ্যুতের হাহাকার, তীব্র ক্ষোভের মুখে পল্লী বিদ্যুৎ
গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক সাড়ে ৪ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ