আব্দুর রউফ চৌধুরী একজন সত্যবাদী ও সাহসী মানুষ ছিলেন - নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আব্দুর রউফ চৌধুরী একজন সত্যবাদী ও সাহসী মানুষ ছিলেন - নৌপরিবহন প্রতিমন্ত্রী
শনিবার, ২১ অক্টোবর ২০২৩



আব্দুর রউফ চৌধুরী একজন সত্যবাদী ও সাহসী মানুষ ছিলেন - নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, মরহুম আব্দুর রউফ চৌধুরী একজন সত্যবাদী, সাহসী ও আদর্শবাদী মানুষ ছিলেন। আদর্শের প্রশ্নে কখনো আপস করেননি। যে আদর্শের বীজ রোপণ করে গেছেন সেটাই হচ্ছে সত্য ও সুন্দরের পথ। সেই আদর্শের ভিত্তিতেই এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই আদর্শের ভিত্তিতেই বাংলাদেশ পৃথিবীর কাছে জাতিসত্তা হিসেবে পরিচয় পেয়েছে। তিনি আমাদেরকে যে সত্য ও সুন্দরের পথ দেখিয়েছেন আমরা সে পথ ধরেই হাঁটছি। সেই পথ ধরেই বাংলাদেশ আজকে বিশ্বের কাছে বিস্ময়কর হয়ে দাঁড়িয়েছে।

প্রতিমন্ত্রী আজ দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার আব্দুর রৌফ চৌধুরী মিলনায়তনে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক, বৃহত্তর দিনাজপুরের বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মরহুম আব্দুর রৌফ চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যে যত বড়ই টাকাওয়ালা হোক না কেন বাংলাদেশ আওয়ামী লীগ করতে হলে আদর্শের ভিত্তিতে চলতে হবে। যে বাংলাদেশকে জিয়াউর রহমান জটিল বাংলাদেশে পরিণত করেছিল সেই বাংলাদেশকে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সত্য ও সুন্দরের পথে এগিয়ে নিয়ে চলছেন।

বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সৈয়দ হোসেনের সভাপতিত্বে স্মরণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বজলুল হক, আবুল কালাম আজাদ, কামরুল হুদা হেলাল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক রায়হান কবির সোহাগ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ কে এম মুস্তাফিজুর রহমান বাবু, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ আসলাম, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ আফসার আলী প্রমুখ।

প্রতিমন্ত্রী এর আগে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং সেখানে তাঁর আত্মার শান্তির জন্য মোনাজাত করেন।

বাংলাদেশ সময়: ২৩:২০:১৫   ৩২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের অভিযানে ১৭২ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
সোনারগাঁয়ে ঝোপ থেকে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার
বন্দরে স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা
রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর
অস্ট্রেলিয়ার সাথে দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারে উচ্চ পর্যায়ের বৈঠক
আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.)
সদরপুরে ৮ম শ্রেণির শিক্ষার্থী রাইসা আফরিনের জানাজা-দাফন সম্পন্ন
জামালপুরে বিদ্যুতের হাহাকার, তীব্র ক্ষোভের মুখে পল্লী বিদ্যুৎ
গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক সাড়ে ৪ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ