প্রধানমন্ত্রী রামকৃষ্ণ মিশনে যাবার পর বৃষ্টি শুভ লক্ষণ : আইজিপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধানমন্ত্রী রামকৃষ্ণ মিশনে যাবার পর বৃষ্টি শুভ লক্ষণ : আইজিপি
রবিবার, ২২ অক্টোবর ২০২৩



প্রধানমন্ত্রী রামকৃষ্ণ মিশনে যাবার পর বৃষ্টি শুভ লক্ষণ : আইজিপি

পুলিশ মহাপরিদর্শক(আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, প্রধানমন্ত্রী আজ ঢাকেশ্বরী ঘুরে রামকৃষ্ণ মিশনে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পরে একটা বৃষ্টি হয়। এটাকে সবাই বলে পুষ্প বৃষ্টি। পুষ্প বৃষ্টি হলো শুভ লক্ষণ। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে আজ সেই পুষ্প বৃষ্টি হয়েছে।

রোববার (২২ অক্টোবর) সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, আমরা লক্ষ্য করছি প্রতিবছরই পূজা মণ্ডপের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। হিন্দু ধর্মাবলম্বী ভাইবোনেরা সবাই একটা অনুকূল পরিবেশ পাচ্ছে এবং তারা তাদের ধর্মীয় উৎসব উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পূজা মণ্ডপ স্থাপন করতে উৎসাহিত হচ্ছে।

ঢাকেশ্বরী মন্দিরে আসার বিষয়ে আইজিপি বলেন, এখানে এসে আমরা জানান দিতে চাই- আমাদের দেশে সাম্প্রদায়িক যেই সম্প্রীতি এটা একটি উজ্জ্বল নিদর্শন। সেই উজ্জ্বল নিদর্শন স্থাপন করে আমরা সবাই একত্রে বসবাস করি। এটা সবাই জানান দিতে চাই এবং সবাই আমরা একাত্মতা প্রকাশ করতে আসি।

পুলিশ প্রধান বলেন, আমরা আশা করি এই দেশে সর্বত্র মঙ্গল আসুক, দেশের মধ্যে শান্তি আসুক। আর দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হোক। শুভ শক্তির উদয় হোক এবং অশুভ শক্তির বিদায় হোক। প্রধানমন্ত্রী বলেন- ধর্ম যার যার উৎসব সবার। সেই উৎসবে আপনাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করার আমরা এসেছি।

পরে আইজিপি স্বামীবাগ রোডের শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:১১:৪১   ৪৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে : শিল্পমন্ত্রী
খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ - তথ্যপ্রযুক্তি মন্ত্রী
শান্তিতে বিনিয়োগের মাধ্যমে বিশ্বে টেকসই উন্নয়ন প্রতিষ্ঠা সম্ভব - এলজিআরডি মন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
গরু ভুট্টা ক্ষেত খাওয়ায় সরিষাবাড়ীতে সংঘর্ষ, আহত ১১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ