ইসরায়েলি হামলায় ৪ হাজার ৬৫১ ফিলিস্তিনি নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরায়েলি হামলায় ৪ হাজার ৬৫১ ফিলিস্তিনি নিহত
সোমবার, ২৩ অক্টোবর ২০২৩



ইসরায়েলি হামলায় ৪ হাজার ৬৫১ ফিলিস্তিনি নিহত

গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় এখন পর্যন্ত চার হাজার ৬৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ১৪ হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিক।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এতে জানানো হয়, ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত চার হাজার ৬৫১ জনের মধ্যে এক হাজার ৮৭৩ জনই শিশু। এ ছাড়া এক হাজার ১০১ জন নারী এবং এক হাজার ৬৭৭ জন পুরুষ। পাশাপাশি ইসরায়েলি হামলায় আরও ১৪ হাজার ২৪৫ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে ৮৩৯ জনই গাজার দক্ষিণাঞ্চলের বাসিন্দা। এর আগে, উত্তরাঞ্চলের লোকজনকে দক্ষিণাঞ্চলে পালাতে বলা হয়েছিল।

এদিকে হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ৪০৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ হাজার ১৩২ জন।

অপরদিকে এই যুদ্ধ আরও কয়েক মাস স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ট। তিনি বলেন, হামাসের বিরুদ্ধে যে যুদ্ধ চলছে তা আরও কয়েক মাস ধরে চলতে পারে। এই যুদ্ধ একমাস, দুই মাস বা তিন মাস ধরেও চলতে পারে। কিন্তু যুদ্ধ শেষে হামাসের কোনো অস্তিত্ব থাকবে না।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এরপর থেকেই গাজায় পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েল। যদিও ইসরায়েল দাবি করছে তারা হামাসের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে হামলায় বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন গাজার বেসামরিক নাগরিকরা।

বাংলাদেশ সময়: ১১:২৪:৩২   ৪২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ