চার ম্যাচ পর মিলানকে হারের স্বাদ দিল য়্যুভেন্তাস

প্রথম পাতা » খেলাধুলা » চার ম্যাচ পর মিলানকে হারের স্বাদ দিল য়্যুভেন্তাস
সোমবার, ২৩ অক্টোবর ২০২৩



চার ম্যাচ পর মিলানকে হারের স্বাদ দিল য়্যুভেন্তাস

এসি মিলানের সামনে সুযোগ ছিল লিগ টেবিলে শীর্ষে ওঠার। তবে ঘরের মাঠে য়্যুভেন্তাসের কাছে হেরে যায় তারা। সান সিরোতে রোববার (২২ অক্টোবর) রাতে লিগ ম্যাচে এসি মিলানের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে য়্যুভেন্তাস। একমাত্র গোলটি করেন মানুয়েল লোকাতেল্লি।

প্রথমার্ধে দুই দলই একটি করে দারুণ সুযোগ পায়। চতুর্দশ মিনিটে ফরাসি স্ট্রাইকার অলিভিয়ে জিরুদের বক্সের মধ্যে থেকে দুর্দান্ত ভলি অসাধারণ নৈপুণ্যে ঠেকিয়ে দেন য়্যুভেন্তাস গোলরক্ষক ভয়চেখ শেজনি। ৪০তম মিনিটে অনেক বড় ধাক্কা খায় স্বাগতিকরা। প্রতিপক্ষের ফরোয়ার্ড মোইজে কিনকে ফাউল করায় জার্মান ডিফেন্ডার মালিক চাওকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। তাতে ১০ জনে পরিণত হয় মিলান।

৬৩তম মিনিটে ম্যাচের ডেডলক ভাঙেন লোকাতেল্লি। গোলটিতে তিনি ভাগ্যের ছোঁয়াও পান। ৩০ গজ দূর থেকে নেয়া ইতালিয়ান মিডফিল্ডারের জোরাল শটে বল প্রতিপক্ষের রাদে ক্রুনিচের পায়ে লেগে উঁচু হয়ে এবং দিক পাল্টে জালে জড়ায়। কিছুই করার ছিল না গোলরক্ষকের।

শেষ দিকে মিলান ঘুরে দাঁড়াবে কী, উল্টো তাদের ওপর প্রবল চাপ বাড়ায় য়্যুভেন্তাস। দারুণ কয়েকটি সুযোগও তৈরি করে তারা, তবে গোলরক্ষক আন্তোনিও মিরান্তের বাধায় ব্যবধান আর বাড়াতে পারেনি সিরি আ’র রেকর্ড চ্যাম্পিয়নরা। টানা চার জয়ের পর হারের স্বাদ পেল মিলান।

৯ ম্যাচে ৬ জয় ও ২ ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে য়্যুভেন্তাস। দ্বিতীয় হারের স্বাদ পাওয়া এসি মিলান ১ পয়েন্ট বেশি নিয়ে আছে দুইয়ে। শীর্ষে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ২২।

বাংলাদেশ সময়: ১১:১৯:৩৬   ৩১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
আরেকটি বিশ্বকাপ, আবারও চ্যাম্পিয়ন স্পেন
শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
শেষ মুহূর্তের নাটকীয়তায় মিয়ানমারকে হারাল কম্বোডিয়া
পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারালো স্পেন
৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট
ফিফা আসিয়ান কাপে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় থাইল্যান্ডের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ