ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল বৃদ্ধার, হাসপাতালে নতুন ভর্তি ২৬৮

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল বৃদ্ধার, হাসপাতালে নতুন ভর্তি ২৬৮
সোমবার, ২৩ অক্টোবর ২০২৩



ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল বৃদ্ধার, হাসপাতালে নতুন ভর্তি ২৬৮

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাখি খাতুন (৯০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬৮ জন। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯৯ জন।

পাখি খাতুন ফরিদপুরের সালথা উপজেলার ফুকরা এলাকার ইউনুস মাতুব্বরের স্ত্রী।

ফরিদপুরের সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৬৮ জন ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬২৬ জন। জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৮ হাজার ৮৮২ জন। এর মধ্যে ১৮ হাজার ১৫৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরের ডেঙ্গু পরিস্থিতি কতটা খারাপ অবস্থায় রয়েছে তা মৃত্যুর সংখ্যার দিকে তাকালে বোঝা যায়। সবাই সচেতন না হলে এই পরিস্থিতি থেকে উত্তরণের কোনো পথ নেই।

বাংলাদেশ সময়: ১৪:৪০:৪৪   ৩৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ