বাংলাদেশ ফিলিস্তিনির জনগণের পাশে রয়েছে - পিইউআইসি সম্মেলনে মো: আব্দুস শহীদ এমপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ ফিলিস্তিনির জনগণের পাশে রয়েছে - পিইউআইসি সম্মেলনে মো: আব্দুস শহীদ এমপি
সোমবার, ২৩ অক্টোবর ২০২৩



বাংলাদেশ ফিলিস্তিনির জনগণের পাশে রয়েছে - পিইউআইসি সম্মেলনে মো: আব্দুস শহীদ এমপি

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৩ : মো: আব্দুস শহীদ এমপি বলেন, বাংলাদেশ ইসরাইলী বাহিনী কর্তৃক ফিলিস্তিনের গাজায় চালানো হত্যাযজ্ঞের সম্পূর্ণ বিরোধী। তিনি বলেন, বাংলাদেশ ফিলিস্তিনির জনগণের পাশে আছে।

অ্যাঙ্গোলার লুয়ান্ডাতে অনুষ্ঠিত ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর পার্লামেন্টারি ইউনিয়নে (পিইউআইসি) বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করে আজ এসব কথা বলেন।

মো: আব্দুস শহীদ এমপি বলেন, বাংলাদেশ ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করেছে এবং সারাদেশেও জাতীয় শোক পালন করা হয়।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমগ্র বাংলাদেশীদের সাথে এক জাতি হিসেবে ফিলিস্তিনের জনগণের প্রতি ভালোবাসা, সমর্থন ও সংহতি প্রকাশ করছেন। বাংলাদেশে মুসলিম বিশ্বের জন্য সংহতি ও শান্তি কামনা জন্য প্রার্থনারও আয়োজন করা হয়।

তিনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনের জনগণের জন্য জরুরী জীবন রক্ষা সরঞ্জামও পাঠানো হয়েছে।

এ অনুষ্ঠানে প্রতিনিধিদলের দলনেতা ড. মোঃ আব্দুস শহীদ, এমপির নেতৃত্বে সেলিম আলতাফ জর্জ এমপি, কাজী ফিরোজ রশীদ এমপি, জাকিয়া পারভীন খানম এমপি, ফেরদৌসী ইসলাম এমপি এবং এ. কে. এম. জি. কিবরিয়া মজুমদার (যুগ্মসচিব) সহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২১:৫৭:৪৮   ২৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি
পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আ. লীগ পালিয়ে বিদায় নেবে : ধর্মমন্ত্রী
নবায়নযোগ্য জ্বালানি ও বিনিয়োগে নরওয়ের সহযোগিতা চাইলেন জ্বালানিমন্ত্রী
এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস
গণমাধ্যমের স্বাধীনতার কোনো বিকল্প নেই : রুহুল কবির রিজভী
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে - স্পীকার
ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে হাজারো মানুষের মানববন্ধন
নওগাঁয় ধান-চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর হুঁশিয়ারি
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
চ্যাম্পিয়ন্স লিগে ফিরেই ব্রাতিস্লাভার জালে পিএসজির ৬ গোল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ