বেলজিয়ামের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বেলজিয়ামের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩



---

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে দুই দিনব্যাপী আয়োজিত গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা ১১টা ১২ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রাসেলসের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইয়েনের আমন্ত্রণে ব্রাসেলস সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ব্রাসেলসে বুধবার (২৫ অক্টোবর) ও বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুই দিনব্যাপী গ্লোবাল গেটওয়ে ফোরামের বৈঠকে অংশ নেবেন তিনি। ফোরামের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তৃতা দেওয়ার কথা রয়েছে।
আরো খবর

কূটনৈতিক সূত্রগুলো বলছে, বৈঠকে গ্লোবাল গেটওয়ের আওতায় ৮৯ প্রকল্পের বাস্তবায়ন নিয়ে ঘোষণা দেওয়া হবে। সেই প্রকল্প থেকে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক থেকে সৌরবিদ্যুৎ এবং বায়ুবিদ্যুৎ খাতে বাংলাদেশকে ৩৫ কোটি ইউরো ঋণ এবং সাড়ে ৪ কোটি ইউরো মঞ্জুরি হিসেবে দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। গ্লোবাল গেটওয়ে ফোরামে এ বিষয়ে চুক্তি সই হবে।

বাংলাদেশ সময়: ১২:২৫:৩৪   ৪০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চেলসিকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পিএসজি
ভিনিসিয়ুসের জোড়া গোলে সিটির স্বপ্ন ভেঙে কোয়ার্টারে রিয়াল
এজে-রাইসের গোলে লেভারকুসেনের বিদায়, কোয়ার্টার ফাইনালে আর্সেনাল
সাবেক সংসদ-সদস্য জি এম ফজলুল হকের নামাযে জানাযা অনুষ্ঠিত
সৌ‌দি‌তে নিহত বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসীকল্যাণ মন্ত্রী
ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে ‘বাঙ্কার বাস্টার’ বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র
টেকনাফে বিদেশি পিস্তল, গুলি ও আইসসহ আটক ১
ঈদে লঞ্চে ঘরমুখো মানুষের স্রোত, পথে পথে ভোগান্তি
সবাই নির্ধারিত ভাড়া নিচ্ছে, কিছু পরিবহন কমও নিচ্ছে
জামালপুরে আলোচনার তুঙ্গে সাদিয়া হক, সংরক্ষিত নারী আসনে চান তৃণমূলের মূল্যায়ন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ