সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে ডেপুটি স্পীকারের শোক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে ডেপুটি স্পীকারের শোক
বুধবার, ২৫ অক্টোবর ২০২৩



সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে ডেপুটি স্পীকারের শোক

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৩ : সাবেক যোগাযোগ মন্ত্রী ও চারবারের সংসদ সদস্য সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি।

ডেপুটি স্পীকার আজ (বুধবার) এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ৭২ বছর বয়সী এই বরেণ্য রাজনীতিবীদ আজ ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।

প্রসঙ্গত আবুল হোসেন আওয়ামী লীগের হয়ে মাদারীপুর-৩ আসন থেকে ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি সপ্তম, অষ্টম ও নবম সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে ২০০৯-২০১২ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এ সময় অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১১:৪৬:১২   ৩৯৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা চালুর উদ্যোগ সরকারের
নারায়ণগঞ্জে কনস্টেবল নিয়োগের প্রথম দিনে উত্তীর্ণ ২২২ প্রার্থী
বর্তমান সংসদ জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে - স্পীকার
নগরকান্দায় আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে তালমা ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল
সার নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা : কৃষি সচিব
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী
গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন, মুকসুদপুর থানা ও ব্যাংকে অগ্নিসংযোগ
আওয়ামী লীগ ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে:  ডা. শাহাদাত হোসেন
লালমনিরহাটে মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পাংশায় ট্রাফিক আইন অমান্য করায় ১৪টি মামলা, মোবাইল কোর্টে বিভিন্ন অঙ্কের জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ