মাদক কারবারির পেট থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার!

প্রথম পাতা » চট্টগ্রাম » মাদক কারবারির পেট থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার!
বুধবার, ২৫ অক্টোবর ২০২৩



মাদক কারবারির পেট থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার!

নোয়াখালী সদর উপজেলায় অভিযান চালিয়ে অলি উল্লাহ নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পরে তার দেয়া তথ্য অনুসারে পেট থেকে থেকে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কাদিরপুর ইউনিয়নের ৯ নং ওর্য়াড থেকে মো.অলি উল্লাহ (৫১) নামে ঐ মাদক কারবারিকে আটক করা হয়। তিনি একই এলাকার মৃত ফজর আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, আসামি অলি উল্লাহকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে জানায় বিশেষ কায়দায় তার পেটের ভিতর ইয়াবা ট্যাবলেট রয়েছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে মাইজদী মা ও শিশু হাসপাতালে-এ এক্সরে রিপোর্টের মাধ্যমে তা শনাক্ত করা হলে পরে ডাক্তারের পরামর্শে তার পেটের ভিতর থেকে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অলি উল্লাহর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

বাংলাদেশ সময়: ১১:২৯:৩২   ৪০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ