শাপলা চত্বরে জামায়াতের সমাবেশ করার সুযোগ নেই : ডিএমপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » শাপলা চত্বরে জামায়াতের সমাবেশ করার সুযোগ নেই : ডিএমপি
বুধবার, ২৫ অক্টোবর ২০২৩



শাপলা চত্বরে জামায়াতের সমাবেশ করার সুযোগ নেই : ডিএমপি

শাপলা চত্বরের মতো জায়গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশ করার সুযোগ নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ. মহিদ উদ্দিন।

জামায়াতের সমাবেশের অনুমতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তারা একটি দরখাস্ত করেছে। এই দলটির বিষয়ে হাইকোর্ট ও নির্বাচন কমিশনের অবজারভেশন আছে।

বুধবার (২৫ অক্টোবর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশের বিষয়ে তিনি বলেন, যেখানে সমাবেশের অনুমতি দেওয়া হবে সেখানেই বিএনপিকে সমাবেশ করতে হবে। আমরা আশা করি সেই দায়িত্বশীলতার জায়গায় তারা থাকবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- পুলিশ অনুমতি দিলেও নয়াপল্টনে সমাবেশ করবে না দিলেও নয়া পল্টনে করবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার আইনি কাঠামোর মধ্যে থেকে কথা বলতে হবে। কারো বক্তব্যের ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। যেখানে সমাবেশের অনুমতি দেওয়া হবে সেখানেই বিএনপিকে সমাবেশ করতে হবে।

ড. খ. মহিদ উদ্দিন বলেন, সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাই আইনি কাঠামোতে দেওয়া শর্তগুলো যেন তারা অনুসরণ করে। ঢাকা শহরে কোনো রাজনৈতিক দলের সমাবেশ কোনো মাঠে করাই শ্রেয়। বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোকে সেটি আমার বলেছিও।

কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের সমাবেশে বসে পড়ার গোয়েন্দা তথ্য আছে কি না জানতে অতিরিক্ত কমিশনার বলেন, সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো নেই। অনেক সময় রাজনীতিবিদরা এ ধরনের ঘটনা ঘটার পরে তাদের দায়িত্ব নিতে চায় না। তারা বলেন- কে করেছে তারা জানেন না। এমন অভিজ্ঞতাও আমাদের আছে। কাজেই নাশকতা যে করবে না এমন কথা এখনই বলা যাচ্ছে না। নগরবাসীদের নিরাপদ রাখার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৪২:২৯   ২৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডিসি অফিস থেকে চানমারী সড়ক পরিষ্কার: ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ
ত্রয়োদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সোনারগাঁয়ে ঝোপ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার
শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান
ফতুল্লা পাইলটে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের All-Party Parliamentary Group(APPG) এর একটি প্রতিনিধিদলের বৈঠক
ফ্যাসিস্ট হাসিনা যা বলে তা কখনো করে না : আমানউল্লাহ আমান
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ