শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে : খাদ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে : খাদ্যমন্ত্রী
বুধবার, ২৫ অক্টোবর ২০২৩



শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশপ্রেমিক ও দায়িত্বশীল প্রজন্ম তৈরি করতে বর্তমান সরকার শিক্ষাক্রমে গুণগত পরিবর্তন এনেছে। কারণ শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশের মূল হাতিয়ার।
সাধন চন্দ্র মজুমদার আজ সকাল সাড়ে ১১টায় জেলার সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানার আহবান জানিয়ে সাধন চন্দ্র মজুমদার বলেন, বাংলাদেশকে জানতে হবে। সেই সঙ্গে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। বিশ্বের দরবারে দেশকে উঁচুতে তুলে ধরার মানসিকতা নিয়ে বড় হতে হবে।
মন্ত্রী বলেন, আগে শিক্ষার্থীদের শিক্ষাজটে পড়তে হতো। শিক্ষা জীবনের মূল্যবান সময় নষ্ট হতো।এখন বিশ্ববিদ্যালয়ে সেশন জট নেই। সময়মতো শিক্ষা জীবন শেষ করে কর্মে প্রবেশ করতে সক্ষম হচ্ছে শিক্ষার্থীরা।দেশে বর্তমানে কারিগরি ও প্রাতিষ্ঠানিক শিক্ষারও বিস্তার ঘটছে।
শিক্ষকদের উদ্দেশ্যে খাদ্যমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশের উন্নয়ন অংশীদার হিসেবে গড়তে আপনাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।এই শিক্ষার্থীদের আগামীর জন্য আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে। তাদের হাত ধরেই স্মার্ট বাংলাদেশ গঠন হবে।
সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো: আব্দুল বারী শাহ চৌধুরীর সভাপতিত্বে সভায় সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান হোসেন,উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্যাহ আল মামুন,জেলা শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল আলম শাহ চৌধুরী এবং সাধারণ সম্পাদক মো. মাসুদ রেজা সারোয়ার বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজেদুল আলম।
পরে খাদ্যমন্ত্রী ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৮:৪৬:৩৫   ৩৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ