স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরিষাবাড়ীতে নারী সমাবেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরিষাবাড়ীতে নারী সমাবেশ
বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩



স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরিষাবাড়ীতে নারী সমাবেশ

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনা সরকারের উন্নয়ন তুলে ধরতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে প্রকৌশলী হেলালের পক্ষে মনোনয়নের দাবিতে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২৬ অক্টোবর) সকালে পোগলদিঘা ইউনিয়নের ঢুরিয়ার ভিটা এলাকায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সেচ্ছাসেবক লীগ পোগলদিঘা ইউনিয়নের মহিলা বিষয়ক সম্পাদিকা সেলিনা আক্তার নুপুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ মৎস্য ও প্রাণির বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের সহধর্মিনী ও গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের প্রয়াত এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের ছোটবোন আ’লীগ নেত্রী ফাহমিদা বুলবুল কাকলি।

এ সময় আরও বক্তব্য রাখেন, জামালপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ,ডোয়াইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিপন ফকির, পোগলদিঘা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মতিউর রহমান মতি সহ আরও অনেকেই।

এ সময় অনুষ্ঠানের প্রধান বক্তা উন্নয়নের সারথি হিসেবে জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাহবুবুর রহমান হেলাল কে নৌকার মনোনয়নের দাবি জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২:২২:৪৮   ৩৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিস্ময়বালিকা ১৩ বছরের ইউ’র চোখ এখন অলিম্পিকে
শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো
পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা
ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে বোয়েসেল ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ
‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’ সালথার সেই ইউপি চেয়ারম্যানকে শোকজ
আলফাডাঙ্গা আদর্শ কলেজে আনন্দঘন পরিবেশে নবীন বরণ
মধুখালীতে সরকারি আইনউদ্দীন কলেজে এইচএসসি’র শিক্ষার্থীদের নবীনবরণ
মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান-ডেপুটি স্পীকারের
ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ