মাদারগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে অনুদান ও ঢেউটিন প্রদান

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদারগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে অনুদান ও ঢেউটিন প্রদান
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬



মাদারগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে অনুদান ও ঢেউটিন প্রদান

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোনাইল বাজার ফকিরবাড়ি তালতলা এলাকায় গতরাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত উমর মন্ডল ও তার বোন ফরিদা বেগমের হাতে সরকারি সহায়তা তুলে দেওয়া হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

​অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ও আসবাবপত্র হারিয়ে নিঃস্ব হয়ে পড়া এই দুই পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক এবং ঢেউটিন প্রদান করা হয়। আকস্মিক এই দুর্যোগে সবকিছু হারানো ভাই-বোনের মুখে সহায়তার এই সামগ্রী হাতে পেয়ে কিছুটা স্বস্তির হাসি ফুটে ওঠে।

​সহায়তা প্রদানকালে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং সরকারি বরাদ্দ হস্তান্তর করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ​প্রকৌশলী তাজ উদ্দিন।

​সহায়তা প্রদানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, “অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই আমরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি। এটি প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক সহায়তা। ভবিষ্যতে এই ধরণের বিপদগ্রস্ত মানুষের পাশে উপজেলা প্রশাসন সব সময় সজাগ থাকবে।”

​উল্লেখ্য, গতরাতে জোনাইল বাজারের ফকিরবাড়ি তালতলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে, যাতে উমর মন্ডল ও ফরিদা বেগমের বসতঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

বাংলাদেশ সময়: ২৩:৪০:১৭   ২৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নতুন উদ্যোক্তা সৃষ্টিতে নিবিড়ভাবে কাজ করা হবে : কৃষি ব্যাংকের চেয়ারম্যান
হরমুজ প্রণালি নিয়ে ইরান-দক্ষিণ কোরিয়ার আলোচনা
আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
লোডশেডিং কমাতে জনসচেতনতায় আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ
নিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান প্রদান প্রধানমন্ত্রীর
রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ অনেক কৃতী ব্যক্তিত্ব তৈরি করেছে : ভূমিমন্ত্রী
মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে : প্রতিমন্ত্রী টুকু
‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল
বড় জয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তন রাঙাল ম্যানচেস্টার ইউনাইটেড
ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার: মীর শাহে আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ