রূপগঞ্জের মানুষ আমরা অভাগা: দিপু ভূঁইয়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জের মানুষ আমরা অভাগা: দিপু ভূঁইয়া
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬



রূপগঞ্জের মানুষ আমরা অভাগা: দিপু ভূঁইয়া

নারায়ণগঞ্জ-১ আসনের ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, “শুধু তারাব না, সারা রূপগঞ্জের মানুষ আমরা অভাগা। তারাব’র মানুষ এত টাকা ট্যাক্স দেয়, কষ্ট করে তবু ভাগ্যের চাকা ঘোরে নাই। তারাবতে ছোট ঘর, ব্যবসা করলেও রূপগঞ্জ থেকে ১০ গুণ বেশি ট্যাক্স নেয়। ওনারা প্রতিশ্রুতি দিয়েছিল তারাবকে সুন্দর করবে, যে কোনো পৗরসভার চেয়ে সুন্দর করবে। আশ্চর্যের বিষয় হলো তারাবোর উন্নয়ন কেউ কখনো দেখেই নাই।”

বুধবার (১৪ জানুয়ারি) রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, “তারাবতে কোন হাসপাতাল নেই, উন্নতমানের স্কুল নেই। রাস্তাঘাটের কোন ড্রেনেজ ব্যবস্থা নেই, কোন নাগরিক সুযোগ-সুবিধা নেই। আমরা সকলে মিলে তারাবকে একটি ‘এ’ ক্যাটাগরির পৌরসভা তৈরি করবো। সেটা নামে না, কর্মেও থাকবে। তারাব পৌরসভার এতগুলো ইন্ডাস্ট্রি, কলকারখানা দেখা যায় তবুও তারাববাসীর আইডি কার্ডে তারাব, রূপগঞ্জ লেখা থাকলে তাদের কোন চাকরি দিতে চায় না। ইনশাল্লাহ প্রতিটা ইন্ডাস্ট্রিতে যদি বাতি জ্বলে, আমার ভাই-বোনদের ঘরে বাতি জ্বলতে হবে। তারাববাসীর এই দুর্ভোগ ইনশাল্লাহ আমরা দূর করে ছাড়বো।”

দিপু ভূঁইয়া বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের জন্য সংগ্রাম করেছে, ভোটের অধিকারের জন্য সারাটা জীবন দিয়েছে। তার সন্তান তারেক রহমান যখন দেশে ফিরে এসেছেন তখনই বুঝা গেছে এদেশে গণতন্ত্র ফিরে আসেছে। ইনশাল্লাহ ১২ তারিখে শুধু আমরা ভোট দিব না, আমরা আমাদের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশি সকলকে নিয়ে আমরা ভোটকেন্দ্রে যাবো।”

বাংলাদেশ সময়: ২৩:২৪:৫৬   ২৫৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ী পৌরসভায় দুদকের হানা,অভিযুক্ত সাবেক মেয়র
দক্ষ যুব গড়তে প্রযুক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্ব দিতে হবে: এমপি কালাম
নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়নশিপের সনদ পেলেন প্রতিযোগীরা
নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন
প্রধানমন্ত্রী ঘোষিত স্টার্টআপ তহবিল সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে : রাসিক প্রশাসক
জুলাই সনদ নিয়ে সমাধান হতে হবে সংসদে, লং মার্চ করে নয়: রিজভী
গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে যুবকদের দেশপ্রেম জরুরি - আসাদুল হাবিব দুলু
জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগ জরুরি - পরিবেশ প্রতিমন্ত্রী
নবীন কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ