নিদ্রা ও এন্ড্রুকে বরণ করলেন প্রধানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নিদ্রা ও এন্ড্রুকে বরণ করলেন প্রধানমন্ত্রী
শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩



নিদ্রা ও এন্ড্রুকে বরণ করলেন প্রধানমন্ত্রী

সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শেরপুরের মেয়ে গৃহকর্মী নিদ্রা ও নেত্রকোনার ছেলে এন্ড্রু। তাদের শুভেচ্ছা ও আশীর্বাদ জানিয়ে বরণ করে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা।

শুক্রবার (২৭ অক্টোবর) প্রধানমন্ত্রী বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া তার অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

বিপ্লব বড়ুয়া তার পোস্টে বলেন, ব্রাসেলস থেকে ফিরেছেন গৃহকর্তা। গাড়ি-বারান্দায় মমতায় জড়ানো ফুল নিয়ে উপস্থিত কন্যাসম নিদ্রা ও নতুন বর এন্ড্রু। উপস্থিত অনেকের কাছেই তারা অচেনা, রহস্য অজানা। স্বয়ং গৃহকর্তা সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে সালাম করালেন। এ এক অভূতপূর্ব দৃশ্য।

তিনি বলেন, দীর্ঘদিনের গৃহকর্মী শেরপুরের মেয়ে নিদ্রা ২৪ অক্টোবর জাতির পিতার কনিষ্ঠ কন্যা শেখ রেহানার উপস্থিতিতে বিয়ে করেছেন নেত্রকোণার ছেলে এন্ড্রুকে। আজ বর-কনে যুগলকে গৃহকর্তা, জাতির পিতার জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা আশীর্বাদ করলেন। যেন আটপৌঢ়ে বাঙালি মায়ের প্রকৃত রূপ।

বিপ্লব বড়ুয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার কাছে ঘরে-বাইরে সকলেই সমান। ব্যক্তিগত বড় কর্তা থেকে বাগানের মালি, নেই কোনো ভেদাভেদ। যার বাড়ির দৃশ্য সম্পর্কে কাজী নজরুল ইসলামের কথাটাই সত্য, ‘যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম ক্রিশ্চান’, যার বিশ্বাসের বেদিমূলে ‘আমার এ দেশ সব মানুষের, সব মানুষের’।

তিনি আরও বলেন, নিদ্রা-এন্ড্রুর বরণদৃশ্য দেখে কেবলই মনে হলো, ‘তুমি দেশের তুমি দশের, তুমি আমাদের মতো কেউ…তুমি বাংলাদেশের নেতা।’

বাংলাদেশ সময়: ১৯:১৪:১৪   ৩৮৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসে এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার, চাপে নিম্নবিত্ত-মধ্যবিত্ত: উপদেষ্টা তিতুমীর
কক্সবাজার সৈকতে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য স্মরণীয় কাজ করতে চাই : ফকির মাহবুব আনাম
রশিদ খানের ঘূর্ণিতে ১৬০ রানেই শেষ বাংলাদেশ
নারায়ণগঞ্জে দুর্গাপূজায় এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনা ঘটেনি: জেলা প্রশাসক
দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ: বিভাগীয় কমিশনার
ফ্যাসিস্ট ও গুপ্তরা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত : জহির উদ্দিন স্বপন
মহাসমারোহে দুর্গাপূজা উদযাপন সরকারের সাফল্য : প্রিন্স

News 2 Narayanganj News Archive

আর্কাইভ