সড়কে গাড়ি না থাকার দায় যাত্রীদের ঘাড়েই দিল মালিক সমিতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সড়কে গাড়ি না থাকার দায় যাত্রীদের ঘাড়েই দিল মালিক সমিতি
রবিবার, ২৯ অক্টোবর ২০২৩



সড়কে গাড়ি না থাকার দায় যাত্রীদের ঘাড়েই দিল মালিক সমিতি

হরতালের দিন বাস চালানোর ঘোষণা দেওয়ার পরও সড়কে বাস না থাকার জন্য যাত্রী সংখ্যা কম থাকাকে দায়ী করেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর পরীবাগে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি বলেন, ২০১৩-১৪ সালে সড়কে ৫০০০ গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। তখনও কিন্তু আমরা রাস্তা সচল রেখেছি। গতকালকে আপনারা যে প্রশ্ন করেছেন সে প্রসঙ্গে বলেছি যে, সাধারণত বিএনপি এরকম কর্মসূচি দিলে নাশকতা করে। নাশকতার ভয়ে কেউ কেউ গাড়ি না চালাতে পারে। কিন্তু আমাদের নির্দেশ ছিল স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করার জন্য।

তিনি আরও বলেন, গতকালকে স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করেছে। যেহেতু মতিঝিল গুলিস্তান এলাকায় সমাবেশ ছিল তাই এই এলাকায় গাড়ি আসতে পারেনি। আমাদের আজকের কথা ছিল এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে আমরা একমত না, আমরা গাড়ি চালাব। সেজন্য মালিকরা সকাল থেকে গাড়ি বের করেছে। যাত্রী না থাকার ফলে গাড়ির সংখ্যা কম ছিল। দূরপাল্লার গাড়িও বের হয়েছে, শহরের গাড়িও বের হয়েছিল। কিছু গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, স্টাফ হত্যা করা হয়েছে। ফলে একটু তো ভয় কাজ করে। শুধু আজকে না বিএনপি সব সময় এই ধরনের কাজ করে আসছে। আমরা ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচিতে যান চলাচল স্বাভাবিক রাখব ইনশাল্লাহ।

বিস্তারিত আসছে..

বাংলাদেশ সময়: ১৬:৩৯:৩৭   ৩২২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আ.লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলের অনিয়ম-দুর্নীতির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি
ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু
কপ৩১ সম্মেলনে অনুদানভিত্তিক কার্যকর সহায়তা চাইবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী
১ জানুয়ারি থেকে নতুন মজুরি কাঠামো কার্যকরের লক্ষ্যে কাজ করছে বোর্ড: ডিসি
নতুন কুঁড়ি স্পোর্টস: সদর থেকে জেলা পর্যায়ে চার দাবাড়ু নির্বাচিত
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ডান্স পরিবেশন
সরিষাবাড়ীতে জমিতে বিষ প্রয়োগে বাধা দেওয়ায় কৃষককে হত্যার চেষ্টা, আহত ৩
আলফাডাঙ্গায় ১৬১ অসহায় পরিবার পেল হাঁস-মুরগি, স্বাবলম্বী হওয়ার স্বপ্ন
সরিষাবাড়ীতে বিএনপি কার্যালয়ে হামলা,ভাংচুর মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
আলফাডাঙ্গা প্রেসক্লাবের নেতৃত্বে নতুন মুখ, সভাপতি আচ্ছু মিয়া ও সাধারণ সম্পাদক মিলন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ