পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৬তম বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৬তম বৈঠক
রবিবার, ২৯ অক্টোবর ২০২৩



পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৬তম বৈঠক

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৩ : একাদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৬তম বৈঠক কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য ও পররাষ্ট্র মন্ত্রী এ.কে.আব্দুল মোমেন, প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম, নুরুল ইসলাম নাহিদ, মো: আব্দুল মজিদ খান এবং মো: হাবিবে মিল্লাত অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে বিগত ৩৫তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং পূর্ববর্তী সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি সার্বিকভাবে পর্যালোচনা করা হয়।

মাননীয় প্রধানমন্ত্রীর সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগদান ও যুক্তরাষ্ট্র সফরের অংশগ্রহণের উপর রিপোর্ট কমিটিতে উপস্থাপন করা হয়।

বৈঠকে বিএনপি-জামায়াত ও সমমনা জোটের চলমান নৈরাজ্য ও নৃশংসভাবে হত্যাকান্ডের প্রতিবাদে কমিটি কর্তৃক নিন্দা জ্ঞাপন করা হয়।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:৪৬:৩৭   ২৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ
‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া
যুদ্ধের দামামার মাঝেই ইউরোপে শীতকালীন প্যারা অলিম্পিক
বেশিরভাগ পাম্পে উপচে পড়া ভিড়, মিলছে না তেল
‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ
বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য গোবিন্দর
লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্র ও গুলিসহ ৩ ডাকাত গ্রেফতার
মধ্যপ্রাচ্য সংকটে মালয়েশিয়ানদের মিতব্যয়ী হওয়ার আহ্বান আনোয়ার ইব্রাহিমের
মানবিক নেতা হিসেবে নিজের পরিচয় সুসংহত করছেন দিপু ভূঁইয়া
রোমাঞ্চকর জয়ে বার্সার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ