সরিষাবাড়ীতে শীতের শুরুতেই গরু চুরির হিড়িক আটক-২

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে শীতের শুরুতেই গরু চুরির হিড়িক আটক-২
সোমবার, ৩০ অক্টোবর ২০২৩



সরিষাবাড়ীতে শীতের শুরুতেই গরু চুরির হিড়িক আটক-২

জামালপুর প্রতিনিধি : শীত যেন গরু চোরদের মৌসুম। তাই তো শীত আসতে না আসতেই জামালপুরের সরিষাবাড়ীতে গরু চুরির প্রবণতা বেড়েছে। প্রতি রাতেই উপজেলার কোন না কোন গ্রাম হতে চুরি হচ্ছে গরু। এতে সর্বস্বান্ত হচ্ছে অনেক কৃষক ।

জানা গেছে ,গত দুই দিনে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডিগ্রীবন্ধ ও রায়দেরপাড়া এলাকা থেকে দুই কৃষকের আটটি গরু চুরি হয়। এতে ডিগ্রিবন্ধ গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক শাহজাহান আলী জানান
গতকাল ভোরে গোয়ালঘরের দরজা খুলে চোরের দল আমার একটি গাভি ও বকনা চুরি করে নিয়ে যায়।

অপরদিকে রায়দেরপাড়া গ্রামের কৃষক নজরুল ইসলাম জানান গত বৃহস্পতিবার গভীর রাতে তার গোয়ালঘর হতে ছয়টি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। এতে সে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান তিনি।

পৃথক এ চুরির ঘটনায় সরিষাবাড়ী থানায় অজ্ঞাত দুটি মামলা হয়। এছাড়াও গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে সরিষাবাড়ী থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার ভোর রাতে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয় এবং তাদেরকে জিজ্ঞেসবাদে জানা যায় তারা গরু চুরি সাথে সম্পৃক্ত রয়েছেন। আটককৃতরা হলেন জামালপুর মেলান্দহ উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামের মৃত ভূয়াজ আলী হামুর ছেলে মোঃ ছফর আলী (৩৫) এবং মোঃ ইজ্জত আলীর ছেলে মোঃ জসিম উদ্দিন (২০)।

আটককৃত আসামিদের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে বলে থানার এসআই শিব্বির আহাম্মেদ জানান। যার মামলা নং-১০, তারিখ-২৮/১০/২০২৩ইং।

এবিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত(ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন শীত আসতেই গরু চুরি প্রবণতা বেড়ে গেছে। উপজেলার প্রত্যেকটি প্রবেশপথে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। গ্রেফতারকৃত দুই ব্যক্তি গরু চুরির সাথে সম্পৃক্ততা রয়েছে বলে তাদের বিরুদ্ধে মামলা নিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:২৬:১৮   ৪৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মাদকসম্রাট মিন্টুর সম্পত্তি ক্রোক: সরিষাবাড়ীতে প্রশাসনের সাইনবোর্ড
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
জিয়াউর রহমান স্মরণে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাতদিনের আয়োজন
জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের
ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শই গণতন্ত্র ও আইনের শাসনের পথ দেখায়: আইনমন্ত্রী
নাটোর প্রেসক্লাবের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ত্রয়োদশ জাতীয় সংসদ জনমুখী শাসনব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে জনগণের আস্থা বিনির্মাণে কাজ করে যাচ্ছে - স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ