আজ হজ প্যাকেজ-২০২৪ ঘোষণা

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজ হজ প্যাকেজ-২০২৪ ঘোষণা
বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩



আজ হজ প্যাকেজ-২০২৪ ঘোষণা

আগামী মৌসুমের জন্য হজ প্যাকেজ-২০২৪ ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার (২ নভেম্বর)।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সচিবালয়ে বেলা সাড়ে ১২টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ হজ প্যাকেজ ঘোষণা করবেন।

বুধবার (১ নভেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আসিফ আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

গতবছর বেসরকারি ব্যবস্থাপনায় হজের খরচ ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা নির্ধারণ করা হয়। তার আগের বছরে যা ছিল ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা, সে তুলনায় খরচ বাড়ে ১ লাখ ৪৯ হাজার ৮৭৪ টাকা। আর সরকারি ব্যবস্থাপনায় গতবছর হজের খরচ ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হয়।

অন্য বছরগুলোতে সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজে হজযাত্রীরা অংশ নিতে পারতেন। সরকারি ব্যবস্থাপনায় গতবছর মাত্র একটি প্যাকেজ ঘোষণা করা হয়।

গত বছরে সরকারি প্যাকেজ-১-এর তুলনায় খরচ বেড়েছে ৯৬ হাজার ৬৭৮ টাকা, আর প্যাকেজ-২-এর তুলনায় খরচ বেড়েছে ১ লাখ ৬১ হাজার ৮৬৮ টাকা। গত বছর প্যাকেজ-১-এ খরচ ছিল ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা এবং প্যাকেজ-২-এ ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা।

সরকারি খরচের মধ্যে বিমান ভাড়া বাবদ হজযাত্রীদের এক লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা খরচ ধরা হয়।

২০২৪ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনকে হজ পালনের জন্য কোটা অনুমোদন করেছে সৌদি সরকার।

বাংলাদেশ সময়: ১১:৫৮:১০   ৩৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ঠাকুরডাঙ্গী যুব সংঘের জয়
সদরপুর হাসপাতালে পড়ে আছে দুটি অ্যাম্বুলেন্স, নষ্ট হচ্ছে সরকারি সম্পদ
ফতুল্লায় মেঘনা-যমুনা ডিপো ঘিরে চোরাই তেলের রামরাজত্ব: নেপথ্যে প্রভাবশালী চক্র, প্রশাসনের ভূমিকা রহস্যজনক
আল কোরআন ও আল হাদিস
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান
বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ
জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকার ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ