দেশকে সেবা দেয়াই আমার আজীবন লালিত স্বপ্ন - স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশকে সেবা দেয়াই আমার আজীবন লালিত স্বপ্ন - স্পীকার
শনিবার, ৪ নভেম্বর ২০২৩



দেশকে সেবা দেয়াই আমার আজীবন লালিত স্বপ্ন - স্পীকার

ঢাকা, ০৪ নভেম্বর, ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার রাজনৈতিক জীবনের অনুপ্রেরণা। প্রধানমন্ত্রী দেশের কল্যাণে কাজ করতে যতটুকু নিবেদিত, তা সকলের জন্য উদাহরণস্বরুপ। তিনি বলেন, একজন আইনজীবী, একজন রাজনীতিবিদ এবং সর্বোপরি একজন নারী হিসেবে দেশকে সেবা দেয়াই আমার আজীবন লালিত স্বপ্ন।

তিনি আজ রাজধানীস্থ তেজগাঁও এর আলোকী কনভেনশন সেন্টারে টেড-এক্স গুলশান কর্তৃক আয়োজিত ‘এমপাওয়ারিং উইমেন ইন দ্য পাবলিক সেক্টর: ব্রেকিং ব্যারিয়ারস, ব্রেকিং ন্যাশনস’ শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করে এসব কথা বলেন।

স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, পরিবারের পক্ষ থেকে পাওয়া আমার সর্বোত্তম উপহার শিক্ষা। তিনি বলেন, পিতামাতা আমাদের দুইবোনকে শিক্ষিত করেছেন। তারা আমাদের ন্যায়-সাম্য-সমতা শিখিয়েছেন, যা আমাদের সকল বাধা পার হতে সাহায্য করেছে।

তিনি বলেন, রাজনীতি আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। ছোটবেলা থেকেই রাজনীতিবিদরা যখন আমাদের বাসায় আসতেন, আমি তাদের আলোচনা শুনতাম। আমার পিতা বঙ্গবন্ধুর আস্থাভাজন ছিলেন। তিনি ছাত্রলীগের প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন এবং বঙ্গবন্ধুর মুখ্যসচিব হিসেবেও কাজ করেছেন। সুতরাং রাজনীতির সাথে আমার সম্পৃক্ততা ছোটবেলা থেকেই।

স্পীকার বলেন, একজন নারীর বহুমুখী চ্যালেঞ্জ থাকে। সকল চ্যালেঞ্জ মোকাবেলা করেই নারীকে জয়ী হতে হয়। তিনি বলেন, ২০১৩ সালে জাতীয় সংসদের স্পীকার হিসেবে দায়িত্ব গ্রহণ করি, একজন নারী হিসেবে সংসদ নিয়ন্ত্রণে সক্ষম হব কি না সে বিষয়ে তখন বিভিন্ন আলোচনা হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি সে দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে চলেছি।

তিনি বলেন, পড়ালেখা, বিদেশে উচ্চশিক্ষা, সুপ্রীম কোর্টের আইনজীবী হিসেবে প্র‍্যাকটিস করা- প্রতিটি ক্ষেত্রেই পরিবার পরিজনদের সাহায্য ও সমর্থন পেয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের নারীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করলে সহজেই তারা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পারবে।

আলোচনায় স্বাগত বক্তব্য প্রদান করেন টেড-এক্স গুলশানের কিউরেটর আশফাক জামান। এ অনুষ্ঠানে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর উপাচার্য ড. রুবানা হক, বিবিসি’র কনটেন্ট স্ট্রাটেজিস্ট অংকিতা বকশী, স্বনামধন্য আলোচকবৃন্দ, গণমাধ্যমকর্মীগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:০২:৪১   ৩২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


​কালকিনিতে উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনের লক্ষ্যে সংসদ সদস্য খোকনের পরিদর্শন কক্ষ উদ্বোধন
বাবার মৃত্যুতে থমকে গেছে স্বপ্ন,বাদাম বেচে পড়াশোনা চালাচ্ছে মাদারীপুরের মেধাবী ছাত্র রবিউল
দেশে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী
তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল : মীর হেলাল
বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া
সরকারি অর্থ সাশ্রয়ে দৃষ্টান্ত, স্বচ্ছতায় অনন্য দুই ইউএনও
সরিষাবাড়ীতে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার কয়েল চুরি, ২১ মামলার আসামিসহ গ্রেফতার ২
সদরপুরে হাতির সাথে ধাক্কা লেগে অটো রিকশা উল্টে শিশু নিহত
ফরিদপুর চিনিকলে জিয়া পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন
জামালপুরে অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ, যান চলাচল স্বাভাবিক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ