প্রধানমন্ত্রীর মেট্রোরেল যাত্রায় রিয়াজ-তিশাসহ একঝাঁক তারকা

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধানমন্ত্রীর মেট্রোরেল যাত্রায় রিয়াজ-তিশাসহ একঝাঁক তারকা
শনিবার, ৪ নভেম্বর ২০২৩



প্রধানমন্ত্রীর মেট্রোরেল যাত্রায় রিয়াজ-তিশাসহ একঝাঁক তারকা

মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সবুজ পতাকা উড়িয়ে উদ্বোধন ঘোষণা করেন তিনি। এরপরই মতিঝিল স্টেশনে এমআরটি লাইন-৫ এর নর্দান রুটের কাজের উদ্বোধনের জন্য মেট্রোরেলে চড়ে মতিঝিলের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

বেলা পৌনে তিনটায় মেট্রোরেলের দ্বিতীয় পর্বের যাত্রী হিসেবে প্রধানমন্ত্রী ১০ নম্বর কোচটিতে চেপে বসেন। এ সময় তার সফরসঙ্গীরা সবাই ট্রেনে ওঠেন।

এই উদ্বোধনী যাত্রায় দেখা গেছে শোবিজ অঙ্গনের একঝাঁক তারকাকে। অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও প্রার্থনা ফারদিন দীঘি পাশাপাশি বসে গল্প করতে করতে মেট্রোরেল ভ্রমণ করছেন। অন্য আসনে দেখা গেছে, রিয়াজ, গাজী রাকায়েত, শহীদুল আলম সাচ্চুসহ আরও অনেককে তারকাকে।

আগামী ৫ নভেম্বর সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেট্রোরেল উত্তরা-আগারগাঁও রুটে চলাচল করবে। অন্যদিকে আগারগাঁও-মতিঝিল রুটে শুধু সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট চার ঘণ্টা চলাচল করবে।

বাংলাদেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ উত্তরা থেকে আগারগাঁও অংশ গত বছরের ডিসেম্বরে চালু হয়। ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা ব্যয়ে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার এলিভেটেড মেট্রোরেল লাইন নির্মাণের ফাস্ট ট্র্যাক প্রকল্প বাস্তবায়ন করছে সরকার।

বাংলাদেশ সময়: ১৮:৪৮:১২   ৩১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান
দুর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এসপি হাবিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ