সৌদির পথে প্রধানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সৌদির পথে প্রধানমন্ত্রী
রবিবার, ৫ নভেম্বর ২০২৩



সৌদির পথে প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক নারী সম্মেলনে যোগ দিতে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে মন্ত্রীসভার কয়েকজন মন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, পুলিশের মহাপরিদর্শক এবং কূটনৈতিক কোরের প্রধান উপস্থিত ছিলেন।

রোববার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।

ইসলামিক সহযোগিতা সংস্থা ও সৌদি সরকারের যৌথ উদ্যোগে জেদ্দায় ‘ইসলামে নারী: মর্যাদা ও ক্ষমতায়ন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ৫ নভেম্বর প্রথমে মদিনায় যাবেন শেখ হাসিনা। সেখান থেকে জেদ্দায় গিয়ে সম্মেলনে যোগ দেবেন। পরে যাবেন মক্কায়।

সৌদি আরব সফর শেষে ৭ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সৌদি আরব সফরে গিয়ে প্রধানমন্ত্রী অনেকের সঙ্গে বৈঠক করবেন। এর মধ্যে ওআইসি মহাসচিব, ইরানের ভাইস প্রেসিডেন্ট, সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২:০২:৫২   ৩৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন মাস আগে স্ত্রী, এবার চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা জলিল মোল্যা
সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ গাড়িচালকদের অদক্ষতা ও পথচারীদের অসচেতনতা: সড়ক মন্ত্রী
সাইফুর রহমান শুধু বিএনপির গৌরব নন, জাতির সম্পদ : রিজভী
দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিকমানে উন্নীত করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী
মানসম্মত ও অর্থবহ কানেক্টিভিটিই সরকারের মূল লক্ষ্য - আইসিটি মন্ত্রী
প্রফেসর ড. কাকলী মুখোপাধ্যায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত, আইসিইউতে চিকিৎসাধীন
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র: ৮ মাসে প্রাণ গেল ৫২ জনের
সদরপুরে চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ ভবন খেজুর তলায় স্থাপনের জন্য মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ