১২ দেশে বাংলাদেশের পোশাক প্রত্যাহারের সংবাদ ভুল: তথ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ১২ দেশে বাংলাদেশের পোশাক প্রত্যাহারের সংবাদ ভুল: তথ্যমন্ত্রী
রবিবার, ৫ নভেম্বর ২০২৩



১২ দেশে বাংলাদেশের পোশাক প্রত্যাহারের সংবাদ ভুল: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১২টি দেশের বাজার থেকে বাংলাদেশের কারখানায় তৈরি হওয়া নানান ব্র্যান্ডের পোশাক তুলে নেওয়া হচ্ছে বলে যে খবর বেরিয়েছে তা ‘ভুল’। এমন ভুল সংবাদের জন্য সেই পত্রিকার কাছে জবাবদিহিতা চাওয়া হবে বলে জানান তিনি।

রোববার (৫ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য তুলে ধরেন মন্ত্রী।

বিএনপি এখন অনলাইনে কর্মসূচি দিচ্ছে মন্তব্য করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির কর্মসূচি ঘোষণা, আর নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘোষণার মধ্যে কোনো পার্থক্য নেই। তারা তালেবান, ইসরায়েল স্টাইলে হামলা করছে। এরা (বিএনপি) অবরোধের নামে মানুষের জানমালের ওপর হামলা চালাচ্ছে। এখন ইসরায়েলি বাহিনী গাজায় হামলা করছে, একইরকমভাবে বিএনপি-জামায়াত হামলা চালাচ্ছে।

যে কেউ রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে জানিয়ে তিনি আরও বলেন, বিএনপি গাজায় হামলা-বর্বরতা নিয়ে এখন পর্যন্ত একটি শব্দও উচ্চারণ করেনি। বিএনপি এখন আর রাজনৈতিক দল নেই, তারা সন্ত্রাসী দল হিসেবে পরিচিত হয়ে গেছে। এই সন্ত্রাসী দলকে আইনের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর।

বিএনপি শুধু সন্ত্রাসী কর্মকাণ্ড করেই ক্ষান্ত নয়, তারা গুজবও রটাচ্ছে দাবি করে তিনি বলেন, যারা বিদেশে বসে এসব গুজব ছড়াচ্ছে, তাদের সেই দেশেই আইনের আওতায় আনা হবে। সেইসব দেশে বাংলাদেশের হাইকমিশনের সাথে যোগাযোগ করছে সরকার। একইসঙ্গে সেই দেশের বাঙালি কমিউনিটিও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

সম্প্রতি গ্রেপ্তার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি চাওয়া বিবৃতি দাতারা বিএনপিপন্থি বলে মন্তব্য করেন মন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৬:০৪:৪৯   ২৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দুই বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেল বিএসএফ
দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে: জ্বালানি মন্ত্রী
নারায়ণগঞ্জে শব্দদূষণ রোধে পাঁচ হর্ন জব্দ, জরিমানা
ফতুল্লায় নিখোঁজ দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর
জ্বালানি সংকট সমাধানে যৌথ কমিটির প্রস্তাব বিরোধীদলীয় নেতার
প্রণোদনা কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে আয়ের সুযোগ বাড়াবে: এমপি মান্নান
বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে: ডিসি
বিদেশে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ