সরিষাবাড়ীতে বিএনপি জামাতের বিরুদ্ধে মুরাদ হাসানের বিক্ষোভ মিছিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে বিএনপি জামাতের বিরুদ্ধে মুরাদ হাসানের বিক্ষোভ মিছিল
রবিবার, ৫ নভেম্বর ২০২৩



সরিষাবাড়ীতে বিএনপি জামাতের বিরুদ্ধে মুরাদ হাসানের বিক্ষোভ মিছিল

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে মুরাদ হাসান এমপির নেতৃত্বে বিএনপি জামায়াতের নাশকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে পৌর শহরের আরামনগর বাজার এলাকায় এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের পূর্বে অবৈধ হরতাল ও অবরোধের নামে সারা দেশে বিএনপি জামায়াতের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস, ভাঙচুর এবং পুলিশ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌরসভা প্রাঙ্গণ হতে আরামনগর বাজার হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে মিছিল শেষে সরকার প্লাজার সম্মুখে বিএনপি জামায়াতের নাশকতা ও অপরাজনীতির বিরুদ্ধে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি।

শান্তি সমাবেশে মুরাদ হাসান বলেন, দেশে হরতাল অবরোধের নামে হত্যা ,জ্বালাও পোড়াও ভাঙচুর করে কোন লাভ নেই। অপরাজনীতি করে শেখ হাসিনার উন্নয়নের ধারা বন্ধ করা যাবেনা। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সঠিক সময়েই হবে এবং আবারও বিপুল ভোটে নৌকার বিজয় সুনিশ্চিত করে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে চতুর্থবারের মত প্রধানমন্ত্রী বানাবে বাংলাদেশ আওয়ামী লীগ।

এসময় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ যুবলীগ ও কৃষক লীগ সহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:০৯:১৬   ৩১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে মরহুম আজিম উদ্দিনের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল
প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ