অপপ্রচার করে আওয়ামী লীগের উন্নয়নকে আড়াল করা যাবে না - ডেপুটি স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » অপপ্রচার করে আওয়ামী লীগের উন্নয়নকে আড়াল করা যাবে না - ডেপুটি স্পীকার
রবিবার, ৫ নভেম্বর ২০২৩



অপপ্রচার করে আওয়ামী লীগের উন্নয়নকে আড়াল করা যাবে না - ডেপুটি স্পীকার

পাবনা, ০৫ নভেম্বর ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা সবসময়ই নানান ধরনের কুৎসা রটনা, অপপ্রচার চালানো ও জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়েছে। সব ষড়যন্ত্র ছিন্ন করে আওয়ামী লীগ জনগণকে স্বাধীনতা এনে দিয়েছে এবং অদ্যাবধি দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। বর্তমান শিক্ষা কার্যক্রম নিয়ে একদল লোক অপপ্রচার চালাচ্ছে। অপপ্রচার করে আওয়ামী লীগের উন্নয়নকে আড়াল করা যাবে না।

আজ (রবিবার) বেড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত হবেন না’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পীকার এসব কথা বলেন।

ডেপুটি স্পীকার বলেন, আমাদের দেশে এক শ্রেণির লোক আছে যারা দেশের উন্নয়ন সহ্য করতে পারে না। দেশকে পিছনের দিকে ঠেলে নেয়ার জন্য তারা নানা ধরনের অপপ্রচার ও গুজব ছড়ায়। ৫২ এর ভাষা আন্দোলনের সময়ও আমাদের দেশের একদল লোক বাংলা ভাষার বিরোধিতা করেছে। জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। একইভাবে মুক্তিযুদ্ধের সময় বাঙালি যখন জাতির পিতার ডাকে সাড়া দিয়ে সসস্ত্র সংগ্রামে অবতীর্ণ হয় তখনও একদল লোক স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেয়। অপপ্রচারে সেসময়েও কোন লাভ হয় নি এখনও হবে না।

অনুষ্ঠানে বেড়া পৌর মেয়র ও বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এস এম আসিফ শামস রঞ্জন এর সভাপতিত্বে স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, স্কুলে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৫:২৮   ২৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশের মেয়েরা
ব্রেন্টফোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পথে ম্যানচেস্টার ইউনাইটেড
চারদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে রাজা তৃতীয় চার্লস
ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের
দেশের আইন-শৃঙ্খলা বজায় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি বিজন কান্তি সরকার ‌এর ফরিদপুরের শ্রীধাম শ্রী অঙ্গন পরিদর্শন
ফরিদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস- উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ফরিদপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বাংলাদেশের সঙ্গে কৃষি, প্রতিরক্ষা ও তথ্যপ্রযুক্তিতে কাজে আগ্রহী বেলারুশ
পার্বত্য চট্টগ্রামে পরিবেশগত সংকট মোকাবিলায় বহুমুখী উদ্যোগ গ্রহণ: পার্বত্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ