টস জিতে ব্যাটিংয়ে ভারত

প্রথম পাতা » খেলাধুলা » টস জিতে ব্যাটিংয়ে ভারত
রবিবার, ৫ নভেম্বর ২০২৩



টস জিতে ব্যাটিংয়ে ভারত

চলতি বিশ্বকাপে এবার সবচেয়ে ধারাবাহিক দল ভারত ও দক্ষিণ আফ্রিকা। দুই দলই এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। তবে এবার শক্তিমত্তা এবং দক্ষতা যাচাইয়ের লড়াইয়ে মুখোমুখি এই দুই দল। পয়েন্ট টেবিলে শীর্ষে উঠার লড়াইয়ে প্রোটিয়াদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

রোববার (৫ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

এবারের আসরে অপরাজিত ভারত, এ ম্যাচেও জয় নিয়ে তালিকার র্শীষ স্থানটি ধরে রাখতে চায় স্বাগতিকরা। আর পয়েন্ট তালিকায় সবার ওপরে উঠে আসেতে এ ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না দক্ষিণ আফ্রিকা।

ভারতের বিপক্ষে একটি পরিবর্তন এসেছে প্রোটিয়াদের একাদশে। জেরাল্ড কোয়েটজির পরিবর্তে একাদশে ফিরেছেন তাব্রেইজ শামসি। অন্যদিকে একাদশে কোনো পরিবর্তন ছাড়াই এ ম্যাচে মাঠে নামছে স্বাগতিকেরা।

ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি ও জাসপ্রিত বুমরাহ।

দক্ষিণ আফ্রিকা একাদশ : কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি, ফন ডার ডুসেন, এইডেন মারক্রাম, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, তাব্রেইজ শামসি, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিদি।

বাংলাদেশ সময়: ১৬:২৬:০৩   ৩৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বিস্ময়বালিকা ১৩ বছরের ইউ’র চোখ এখন অলিম্পিকে
শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়
এক ইভেন্টেই তিন বিশ্বরেকর্ড ভেঙে দিলেন উত্তর কোরিয়ার অ্যাথলেট
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার
মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারালো অ্যাথলেটিকো
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ