বর্তমান সরকারের নেতৃত্বে শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বর্তমান সরকারের নেতৃত্বে শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী
সোমবার, ৬ নভেম্বর ২০২৩



বর্তমান সরকারের নেতৃত্বে শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

বর্তমান সরকারের নেতৃত্বে সারাদেশে সামগ্রিক উন্নয়নের পাশাপাশি শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব হয়েছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
মন্ত্রী আজ সোমবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজ শাখা এমপিওভুক্তি উপলক্ষে শুকরিয়া সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
মন্ত্রী বলেন, জাতির উন্নয়ন ও অগ্রগতির পূর্বশর্ত হলো শিক্ষা। শিক্ষার মাধ্যমে তৈরি হয় সৎ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ, ২০৩০ সালে মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, রূপকল্প ২০৪১ বাস্তবায়ন এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করে যাচ্ছে সরকার।
দেশে শিক্ষার গুণগত মানকে বিশ্বমানে উন্নীত করতে শিক্ষক- অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের বর্তমানকে উজাড় করে দিতে হবে। ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। শিক্ষার্থীদের নতুন কারিকুলামের মাধ্যমে তথ্য-প্রযুক্তিতে দক্ষ করে গড়ে ত্লোার উপর গুরুত্বআরোপ করে মন্ত্রী বলেন, সে লক্ষ্যে শিক্ষকদের নতুন কারিকুলাম বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষাই অন্যতম হাতিয়ার।
এ সময় মন্ত্রী আরও বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার সারাদেশে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করছে, কারণ উন্নত যোগাযোগ ব্যবস্থা শিল্পায়নকে ত্বরান্বিত করার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে সহায়তা করে।
হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজের সভাপতি অধ্যক্ষ ফজলুল হকের সভাপতিত্বে ও শিক্ষক শাহজাহান সিরাজের সঞ্চালনায় শুকরিয়া সভায় বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার মো. তাহমিলুর রহমান, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজ’র প্রতিষ্ঠাতা লুৎফুর রহমান লেবু, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ সরোয়ারর্দী।

বাংলাদেশ সময়: ১৫:৩৭:৩৬   ৩৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ