হবিগঞ্জে মানব নিরাপত্তা প্রকল্পের উদ্বোধন জাপানের রাষ্ট্রদূতের

প্রথম পাতা » ছবি গ্যালারী » হবিগঞ্জে মানব নিরাপত্তা প্রকল্পের উদ্বোধন জাপানের রাষ্ট্রদূতের
বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩



হবিগঞ্জে মানব নিরাপত্তা প্রকল্পের উদ্বোধন জাপানের রাষ্ট্রদূতের

বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি আজ হবিগঞ্জে গ্রাস রুট হিউম্যান সিকিউরিটি প্রজেক্টের (জিজিএইচএসপি) জন্য জাপান সরকারের অনুদান সহায়তাপুষ্ট একটি প্রকল্পের উদ্বোধন করেছেন।
এনজিও ‘কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি’কে (সিআইএস) দেয়া অনুদানে ‘হবিগঞ্জ জেলায় কমিউনিটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের নির্মাণ’ নামক প্রকল্পটি এক হাজারেরও বেশি তরুণকে বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করবে। আজ এখানে জাপান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।
রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি আশা প্রকাশ করেন, এই কেন্দ্রটি তরুণদেরকে কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে, আয়ের উৎস তৈরি করতে এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক অসচ্ছলতা কমাতে সক্ষম করবে।’
তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ও সামাজিক মানব নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে ১৯৮৯ সাল থেকে জাপান গ্রান্ট অ্যাসিস্ট্যান্স ফর গ্রাস-রুটস হিউম্যান সিকিউরিটি প্রজেক্ট (জিজিএইচএসপি)-এর মাধ্যমে ২১৩টি এনজিও প্রকল্পকে সহযোগিতা করেছে।
এই জিজিএইচএসপি অনুদানের মাধ্যমে এখন পর্যন্ত বাংলাদেশে এনজিওগুলিকে মোট দেওয়া হয়েছে প্রায় ১৬.৮৫ মিলিয়ন ডলার।

বাংলাদেশ সময়: ২২:৩৬:৩২   ৪৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নতুন উদ্যোক্তা সৃষ্টিতে নিবিড়ভাবে কাজ করা হবে : কৃষি ব্যাংকের চেয়ারম্যান
হরমুজ প্রণালি নিয়ে ইরান-দক্ষিণ কোরিয়ার আলোচনা
আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
লোডশেডিং কমাতে জনসচেতনতায় আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ
নিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান প্রদান প্রধানমন্ত্রীর
রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ অনেক কৃতী ব্যক্তিত্ব তৈরি করেছে : ভূমিমন্ত্রী
মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে : প্রতিমন্ত্রী টুকু
‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল
বড় জয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তন রাঙাল ম্যানচেস্টার ইউনাইটেড
ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার: মীর শাহে আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ