ফরিদপুরে রাইস মিলে আগুন, ক্ষতি ১০ লাখ টাকা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে রাইস মিলে আগুন, ক্ষতি ১০ লাখ টাকা
শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩



ফরিদপুরে রাইস মিলে আগুন, ক্ষতি ১০ লাখ টাকা

ফরিদপুরে অগ্নিকাণ্ডে রাইস মিল ও হার্ডওয়ার দোকানের মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকান-মালিকদের।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর পৌরসভার মুরারীদহ এলাকার জানে আলমের রাইস মিল থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়লে রাইস মিলের ভেতরে থাকা চাল, ভুষি ও মিলের যন্ত্রপাতি পুড়ে যায়। পাশে থাকা হার্ডওয়ারের দোকানের মালামালও পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ বাড়ৈ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে রাইস মিলের মালামাল ও পাশে থাকা হার্ডওয়ার দোকানের মালামাল পুড়ে যায়। প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিকরা।

বাংলাদেশ সময়: ১৪:১৮:০০   ৩৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ জনের কারাদণ্ড
দুর্গাপূজা ঘিরে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই, থাকবে ৭৫০ পুলিশ: এসপি
মাদক প্রতিরোধে বাস্তব পদক্ষেপ নিতে হবে : হুইপ আশরাফ উদ্দিন
সকল গণতান্ত্রিক আন্দোলনের শহিদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণ মন্ত্রী
ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা - স্বরাষ্ট্রমন্ত্রী
লাইসেন্সবিহীন সার বিক্রি করায় জামালপুরে অসাধু ব্যবসায়ীকে জরিমানা
উৎসবমুখর আয়োজনে আলফাডাঙ্গায় বেস্ট ইসলামী লাইফের ১৪ বছর পূর্তি
সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহবান রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ