যুক্তরাষ্ট্র-ভারতের আলোচনায় বাংলাদেশের নির্বাচন? যা বলল নয়াদিল্লি

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্র-ভারতের আলোচনায় বাংলাদেশের নির্বাচন? যা বলল নয়াদিল্লি
শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩



যুক্তরাষ্ট্র-ভারতের আলোচনায় বাংলাদেশের নির্বাচন? যা বলল নয়াদিল্লি

বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে শুক্রবার (১০ নভেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে পঞ্চম ‘টু প্লাস টু’ বৈঠকে বসেন যুক্তরাষ্ট্র ও ভারতের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীরা।

এই বৈঠকের আগে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছিল, বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিন মন্ত্রীদের সঙ্গে ভারতীয় মন্ত্রীদের গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

বৈঠকে বাংলাদেশের নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো কথা হয়েছিল কিনা— এ ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিনয় খাত্রার কাছে প্রশ্ন করেন সাংবাদিকরা।

প্রশ্নের জবাবে তিনি জানান, এ ব্যাপারে কোনো কথাবার্তা হয়নি। কারণ বাংলাদেশের নির্বাচন ‘বাংলাদেশের অভ্যন্তরীণ’ বিষয় এবং এ ব্যাপারে ভারত কোনো কথা বলবে না।

তিনি বলেছেন, ‘তৃতীয় কোনো দেশের নীতি নিয়ে কথা বলা ভারতের বিষয় নয়। বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশটির জনগণ।’

তিনি আরও বলেছেন, ‘বাংলাদেশের কাছের বন্ধু এবং সাথী হিসেবে, আমরা বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে সম্মান জানাই এবং বাংলাদেশ একটি স্থিতিশীল, শান্তিপ্রিয় এবং উন্নয়নশীল দেশ হওয়ার যে স্বপ্ন দেখে সেটিকে আমরা সমর্থন জানিয়ে যাব।’

ভারতীয় পররাষ্ট্র সচিব জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ‘আঞ্চলিক বিষয়’ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আর যেহেতু আঞ্চলিক বিষয়ের মধ্যে বাংলাদেশও রয়েছে; তাই বাংলাদেশ নিয়েও আলোচনা হয়েছে। আর এ বৈঠকে বাংলাদেশের ব্যাপারে ভারত তাদের অবস্থান পরিষ্কারভাবে জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৩৩:৫২   ৩০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


শিক্ষার্থীদের ওপর ‘প্রাণঘাতী অস্ত্র’ ব্যবহারের নির্দেশ কে দিল? অমিত শাহের কাছে জবাব চাইলেন রাহুল
গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনের আগে মোদির ভাবমূর্তিতে চিড় ধরাচ্ছে জেন–জিরা
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
পদত্যাগপত্রে কী বার্তা দিয়ে গেলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
১৭ বছর পর সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও
অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী
সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ সদস্য নিহত
জাতিসংঘে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব গৃহীত
রাশিয়া-চীন ইরানকে সাহায্য করলে পরিণতি ‘খুব খারাপ’ হবে: ট্রাম্পের হুঁশিয়ারি
পাকিস্তানের নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলা, ১২ সেনাসহ নিহত ২৭

News 2 Narayanganj News Archive

আর্কাইভ