রাঙ্গামাটির বালুখালীতে শ্রী শ্রী রক্ষা মা কালি মন্দিরের উদ্বোধন

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটির বালুখালীতে শ্রী শ্রী রক্ষা মা কালি মন্দিরের উদ্বোধন
শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩



রাঙ্গামাটির বালুখালীতে শ্রী শ্রী রক্ষা মা কালি মন্দিরের উদ্বোধন

জেলার সদর উপজেলাধীন বালুখালী ইউনিয়নের কিল্লাপাহাড় এলাকায় জেলা পরিষদের অর্থায়নে নির্মিত কিল্লা পাহাড় শ্রী শ্রী রক্ষা মা কালি মন্দিরের আজ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় মন্দির প্রাঙ্গনে বালুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগ সদস্য ওয়াশিংটন চাকমা, জেলা পরিষদ সদস্য ঝর্ণা খীসা, জেলা পুজা উদযাপন পরিষদ সভাপতি অমলেন্দু হাওলাদার, সদর উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক সজল চাকমা চম্পা, সদর উপজেলা যুবলীগ সভাপতি নতুন কুমার ত্রিপুরা প্রমুখ।
এ সময় দীপংকর তালুকদার এমপি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সারাদেশের মতো পার্বত্য চট্টগ্রামে প্রতিটি সেক্টরে উন্নয়ন কাজ বাস্তবায়নের পাশাপাশি এই অঞ্চলে সকল সম্প্রদায়ের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:২৬:৫১   ৩৩৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল
‘নগর সরকার’ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডা. শাহাদাত
পরাজিত শক্তি বিশৃঙ্খলার চেষ্টা করলে রাজপথে প্রতিরোধ করা হবে: ভূমি প্রতিমন্ত্রী
আমরা সবাই বাংলাদেশি, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই : ধর্ম প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: ক্রীড়া প্রতিমন্ত্রী
জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : মীর হেলাল
উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯

News 2 Narayanganj News Archive

আর্কাইভ