৪ বছরের শিশুকে বাড়িতে নিয়ে ধর্ষণ, পুলিশকে বেধড়ক পিটুনি জনতার

প্রথম পাতা » আন্তর্জাতিক » ৪ বছরের শিশুকে বাড়িতে নিয়ে ধর্ষণ, পুলিশকে বেধড়ক পিটুনি জনতার
শনিবার, ১১ নভেম্বর ২০২৩



৪ বছরের শিশুকে বাড়িতে নিয়ে ধর্ষণ, পুলিশকে বেধড়ক পিটুনি জনতার

চার বছরের এক শিশুকন্যাকে ভুলিয়েভালিয়ে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে পুলিশের এক সাব ইন্সপেক্টরের (এসআই) বিরুদ্ধে। ঘটনায় এরইমধ্যে অভিযুক্ত পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (১০ নভেম্বর) রাজস্থানের দৌসা জেলার লালসত এলাকায় ঘটনাটি ঘটেছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) রামচন্দ্র সিং নেহরা জানান, অভিযুক্ত সাব-ইন্সপেক্টর ভূপেন্দ্র সিংকে গ্রেফতার করা হয়েছে। তাকে জেরা করে গোটা বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার বিকেলে চার বছরের শিশুকন্যাটিকে ভুলিয়েভালিয়ে নিজের বাড়িদে নিয়ে যায় ভূপেন্দ্র। সেখানেই তার ওপর যৌন নিগ্রহ করা হয় বলে অভিযোগ।

এই ঘটনা জানাজানি হওয়ার পরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। বিপুল সংখ্যা গ্রামবাসী রাহুওয়াস থানা ঘেরাও করে। পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে তারা। অভিযুক্ত সাব ইন্সপেক্টরকে ধরে ফেলে বেধড়ক পেটায় সবাই। পরে পুলিশ এসে ভূপেন্দ্রকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে গিয়ে গ্রেফতার করে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে বিজেপি সাংসদ কিরোদী লাল মীনা রাজস্থানের কংগ্রেস সরকারকে একহাত নেন। তিনি বলেন, দলিত শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে খোদ পুলিশের বিরুদ্ধে। যা নিয়ে চূড়ান্ত ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। এতে অশোক গহলৌত সরকারের ব্যর্থতাই স্পষ্ট।

তিনি আরও জানান, ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযুক্তর বিরুদ্ধে মামলা রুজু রয়েছে। শিগগিরই চাকরি থেকে বহিষ্কার করা হবে তাকে। পাশাপাশি ভুক্তভোগীর পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১২:০২:৫১   ৪৩৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ফ্রান্সজুড়ে বিক্ষোভে সংঘর্ষ, আটক অন্তত ৩৬০
ইরানের সঙ্গে অধিকাংশ সীমান্ত ক্রসিং বন্ধে ইরাককে যুক্তরাষ্ট্রের আহ্বান
ইসলামাবাদে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সৌদি-পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের পার্লামেন্টের সায়
পাঞ্জাবে কর্মভূমি এক্সপ্রেসের চার বগিতে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক
আল-সায়েদের বিজয়ে কর্ণাটকে উল্লাস
নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস
মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার ডেমোক্র্যাটদের, বড় ধাক্কায় ট্রাম্প
ট্রাম্পের রিপাবলিকানদের ভরাডুবি, সিনেট এখন ডেমোক্র্যাটদের
ভেনেজুয়েলায় কলম্বীয় বিদ্রোহীদের ঘাঁটিতে সেনাবাহিনীর হামলা, নিহত ১৯

News 2 Narayanganj News Archive

আর্কাইভ