আধুনিক শিক্ষার সঙ্গে ইসলামী মূল্যবোধের শিক্ষা দিতে হবে : খাদ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আধুনিক শিক্ষার সঙ্গে ইসলামী মূল্যবোধের শিক্ষা দিতে হবে : খাদ্যমন্ত্রী
শনিবার, ১১ নভেম্বর ২০২৩



আধুনিক শিক্ষার সঙ্গে ইসলামী মূল্যবোধের শিক্ষা দিতে হবে : খাদ্যমন্ত্রী

মাদরাসা শিক্ষাব্যবস্থাকে আলোকিত ও বিকশিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানান পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শনিবার (১১ নভেম্বর) নওগাঁ জেলার নিয়ামতপুর ইসলামিয়া আলিম মাদরাসা প্রাঙ্গণে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই দেশপ্রেমের শিক্ষা দিতে হবে। সেই সঙ্গে তাদের নৈতিকতার শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে। আধুনিক শিক্ষার সঙ্গে ইসলামি মূল্যবোধের শিক্ষা দিতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার প্রতিটি উপজেলায় মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র করেছে। ইসলামের প্রচার ও প্রসারে এর গুরুত্ব অনেক। এমন কোনো মসজিদ নেই যেখানে সরকারের অনুদান পৌঁছায়নি। অথচ অনেকে অপপ্রচার করে বেড়ায় যে, আওয়ামী লীগ ইসলাম বিদ্বেষী। এই অপপ্রচার যারা করে তারা এ দেশে ইসলামের কোনো উন্নয়ন করেনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ইসলামের প্রসারে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।

নিয়ামতপুর ইসলামিয়া আলিম মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি সরকার কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ইমতিয়াজ মোর্শেদ। এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব এবং নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:৪৩:৪৫   ৩৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ