ব্রাহ্মণবাড়িয়ায় কৃতী শিক্ষার্থীরা পেল বৃত্তি

প্রথম পাতা » চট্টগ্রাম » ব্রাহ্মণবাড়িয়ায় কৃতী শিক্ষার্থীরা পেল বৃত্তি
শনিবার, ১১ নভেম্বর ২০২৩



ব্রাহ্মণবাড়িয়ায় কৃতী শিক্ষার্থীরা পেল বৃত্তি

ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকার আয়োজনে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি দেয়া হয়।

বৃত্তি প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, মেধাবী শিক্ষার্থীদের দিকে বিশেষভাবে নজর দিতে হবে আমাদের। মাদকের করাল গ্রাস থেকে আমাদের ছেলেমেয়েরা যেন নষ্ট না হয়ে যায়, তা আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। কারণ মাদক সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ছে। এটাকে প্রতিহত করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষা, ক্রীড়া বিনোদনের কোনো বিকল্প নেই। তাই আমাদের ছেলে মেয়েদের সুশিক্ষিত করতে হবে। তাহলেই এগিয়ে যাবে বাংলাদেশ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকার আহ্বায়ক মো. আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, সমিতির সহ-সভাপতি ও গণপূর্ত অধিদফতরের সাবেক প্রধান প্রকৌশলী কবির আহম্মেদ ভূঞা প্রমুখ।

পরে অতিথিরা ২০২২ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দুইশত কৃতী শিক্ষার্থীদের হাতে নগদ পাঁচ হাজার টাকার শিক্ষাবৃত্তি, ফুল, সনদসহ শিক্ষা সামগ্রী তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৭:১৬:০৩   ৪৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ