বিএনপি দেশে বিশেষ পরিস্থিতি তৈরি করতে চায় : তথ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপি দেশে বিশেষ পরিস্থিতি তৈরি করতে চায় : তথ্যমন্ত্রী
রবিবার, ১২ নভেম্বর ২০২৩



বিএনপি দেশে বিশেষ পরিস্থিতি তৈরি করতে চায় : তথ্যমন্ত্রী

বিএনপির উদ্দেশ্য স্পষ্ট৷ তারা দেশের গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়৷ দেশে একটি বিশেষ পরিস্থিতি তৈরি করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, এই স্বপ্ন দেখতে দেখতে পনেরো বছর কেটেছে; আগামীতে কত বছর কাটবে, জানি না৷

রোববার (১২ নভেম্বর) তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, নির্বাচনে যাওয়া না যাওয়া যে কোনো রাজনৈতিক দলের অধিকার আছে৷ কিন্তু নির্বাচন প্রতিহত করার এখতিয়ার কারো নেই৷ নির্বাচন প্রতিহত করার কথা বলা মানেই দেশবিরোধী কথা বলা৷ যারা দেশবিরোধী-গণতন্ত্রবিরোধী বক্তব্য দেবে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে৷ সরকার, জনগণ ও রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে গণতন্ত্রের যাত্রাকে অব্যাহত রাখা৷

আওয়ামী লীগের শীর্ষ এই নেতা বলেন, আমরা চাই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক৷ বিএনপি যে বলে, তাদের এতো জনপ্রিয়তা সেটি তারা যাচাই করুক৷ কিন্তু তারা তো ২০ মিনিটেই ময়দান ছেড়ে চলে গেছে৷ তারা কতটুকু মাঠে নামে আমরা একটু দেখি৷ তাদের এত জাঁদরেল নেতা আছে যারা আওয়াজ শুনেই মঞ্চ ছেড়ে চলে গেছে! কোনো গুলি হয় নাই, কোনো টিয়ার গ্যাসও ছোড়া হয়নি৷ তারা নির্বাচনে আসুক৷ এসে দেখুক তাদের কতটুকু জনপ্রিয়তা৷ কর্মীরা কতটুকু নামে৷ এই নেতাদের ওপর কতটুকু আস্থা রাখে। আমরা চাই তাদের সঙ্গে নির্বাচন করতে৷

তিনি বলেন, নির্বাচনের অপেক্ষা তো আমরা করতে পারি না৷ নির্বাচনের আয়োজক প্রতিষ্ঠান হচ্ছে নির্বাচন কমিশন৷ সেখানে একটা শিডিউল থাকবে৷ সেই শিডিউল অনুযায়ী নির্বাচন হবে৷ সেই শিডিউলে তারা নির্বাচনে এলে তাদের নিয়ে নির্বাচন হবে৷ আমরা চাই তারা নির্বাচনে অংশগ্রহণ করুক৷ যদি না আসে তাহলে দেশে গণতন্ত্রের অভিযাত্রাকে অব্যাহত রাখতে হবে৷ কোনো একটি দল না এলেও আরও অনেক দল তো থাকবে৷ দেশের জনগণের অংশগ্রহণ থাকবে৷ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে৷

তিনি আরও বলেন, তারা তো সিটি করপোরেশন নির্বাচনেও আসেনি৷ সে নির্বাচনে জনগণের ব্যাপক অংশগ্রহণ ছিল৷ সে নির্বাচনগুলো সবার কাছে গ্রহণযোগ্য হয়েছিল৷

বাংলাদেশ সময়: ১৫:২৩:৪০   ৩৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
রোহিঙ্গা ক্যাম্পে ১৮ লাখ মানুষের নিরাপত্তায় ২২০০ সদস্য, জনবল সংকটকে চ্যালেঞ্জ বলছে এপিবিএন
সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর আইয়ুব হোসেন হত্যা মামলার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, গ্রেফতার ২
সিদ্ধিরগঞ্জ ও বন্দরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক, প্রতিরোধে মাঠে নেমেছেন নাসিক প্রশাসক
তথ্যের সত্যতা যাচাই করতে গণমাধ্যমের প্রতি আহ্বান প্রেস সচিবের
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ
শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: স্থায়ী কমিটি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ