আমলকীর মোরব্বা তৈরির রেসিপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » আমলকীর মোরব্বা তৈরির রেসিপি
রবিবার, ১২ নভেম্বর ২০২৩



আমলকীর মোরব্বা তৈরির রেসিপি

বাজারে পাওয়া যাচ্ছে আমলকী। কিছুটা অদ্ভুত স্বাদের এই ফলের উপকারিতা অনেক। মুখের রুচি ফেরাতে দারুণ কার্যকরী একটি ফল হলো আমলকী। এটি ভিটামিন সি সহ আর অনেক পুষ্টিগুণে ভরপুর। আমলকী দিয়ে আচার তো তৈরি করা হয়ই, চাইলে তৈরি করতে পারেন সুস্বাদু মোরব্বাও। চলুন জেনে নেওয়া যাক আমলকীর মোরব্বা তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

আমলকী- ২৫০ গ্রাম

বিজ্ঞাপন

চিনি- ২৫০ গ্রাম

লবণ- ১ চিমটি

এলাচ- ১টি

দারুচিনি- ১ টুকরা।

যেভাবে তৈরি করবেন

বড় সাইজের আমলকী কাটা চামচ দিয়ে ভালো করে কেচে নিন। বার বার পানি বদল করে ভিজিয়ে রাখুন ৪/৫ ঘণ্টা। এবার ফুটন্ত পানিতে ২-৩ মিনিট ভাপিয়ে নিন। অন্য একটি পাত্রে চিনি, এলাচ ও দারুচিনি ১ কাপ পানি দিয়ে ফুটিয়ে তাতে আমলকী দিন। অল্প আচে রেখে দিন। কিছুক্ষণ পর পর নেড়ে দিন। চিনি শুকিয়ে আমলকীর গায়ে গায়ে লেগে গেলে ও সেদ্ধ হলে নামিয়ে নিন। এবার ঠান্ডা করে কাঁচের এয়ার টাইট বয়ামে সংরক্ষণ করুন। বেশিদিন ভালো রাখার জন্য ফ্রিজে রাখতে পারেন।

বাংলাদেশ সময়: ১৫:৩০:১৬   ৫৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ