হাজার বছরেও একজন শেখ হাসিনা পাওয়া যাবে না: নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » হাজার বছরেও একজন শেখ হাসিনা পাওয়া যাবে না: নৌপরিবহন প্রতিমন্ত্রী
রবিবার, ১২ নভেম্বর ২০২৩



হাজার বছরেও একজন শেখ হাসিনা পাওয়া যাবে না: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী অনেকেই ছিলেন, প্রধানমন্ত্রী অনেকেই আসবেন, তবে বদলে দেয়া বাংলাদেশের রূপকার একজন শেখ হাসিনাকে হাজার বছরেও পাওয়া যাবেনা।
প্রতিমন্ত্রী আজ রোববার দিনাজপুরের বোচাগঞ্জে সেতাবগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে সেতাবগঞ্জ পৌরসভাধীন ১৯টি উন্নয়ন কজের উদ্বোধন, ৪৪টি উন্নয়ন কজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে নেতৃত্ব তৈরি করার জন্য শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বের বীজ বপন করতে হবে। শিক্ষকরা ছাত্রদের মধ্যে নেতৃত্ব গড়ে তোলার জন্য চেষ্টা করবেন। কারন নেতৃত্বের কোন বিকল্প নেই। “এই ভূখন্ডে আমরা অনেক নেতা পেয়েছি, অনেক সংগ্রাম হয়েছে, অনেক রক্ত দেয়া হয়েছে, কিন্তু আমাদের অধিকার প্রতিষ্ঠা হয়নি। কারণ নেতৃত্বের দুর্বলতা ছিল, নেতৃত্ব সঠিক ছিল না, পরিকল্পনা ভুল ছিল। সঠিক নেতৃত্বই সঠিক গন্তব্যে পৌঁছে দিতে পারে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই বাঙালির হাজার বছরের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নেতৃত্ব উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তিনি আমাদেরকে আমাদের অধিকার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, আমাদের পরিচয় দিয়েছেন। যতদিন পৃথিবী থাকবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের মাঝে, আমাদের নয়নের মাঝে জ্বলজ্বল করে আলোক বর্তিকা হয়ে থাকবেন। কারণ তিনি আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করার পর এই বাংলাদেশে অনেক নেতৃত্ব এসেছে, সরকার প্রধান হয়েছেন, কিন্তু বাংলাদেশের এই পরিবর্তনটা কিন্তু কেউ দিতে পারেনি। আজকে বাংলাদেশ কোথায় চলে গেছে। ২০০৮ সালে এই বাংলাদেশ বদলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন বদলের সনদের কথা বলেছিলেন। আজ তিনি বাংলাদেশকে বদলে দিয়েছেন। চেনাই যায় না।
প্রতিমন্ত্রী বলেন, “মানুষের প্রতি তার যে ভালোবাসা, তার যে মমত্ববোধ, মায়া; এই একটি ঘটনা তা প্রমাণ করে। তিনি তার মমতার আঁচল দিয়ে এই বাংলাদেশকে ঢেকে রেখেছেন। শেখ হাসিনা যদি বাংলাদেশের সরকার প্রধান না থাকতেন, এই বাংলাদেশ দেউলিয়া হয়ে যেত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবিশ্বাস্য দেশপ্রেমের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “তিনি নেতৃত্বে থাকলে ২০৪১ সালের অনেক আগেই দেশ স্মার্ট বাংলাদেশে রূপান্তর হবে।”
এই বয়সেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবিশ্বাস্য পরিশ্রম করার ক্ষমতা, কর্মদক্ষতা এবং কর্মশক্তির কথা উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “তিনি এই বয়সেও যে পরিশ্রম করেন তা চিন্তাও করা যায়। তার যে দায়বদ্ধতা মানুষের জন্য কিছু করার, এটা অসম্ভব।
এ সময় সেতাবগঞ্জে আরো একটি মাল্টিপারপাস অডিটোরিয়াম, শিল্পকলা কমপ্লেক্সসহ জনবান্ধব আরো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করার পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী।
সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলামের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফসার আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডালিম সরকার, বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুবক্কর সিদ্দিক রাসেলসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতারা অনুষ্ঠানে বক্তৃতা করেন।
প্রতিমন্ত্রী বিকেলে বিরল সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে (ফুটবল খেলার মাঠ) সাতটি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং যুব ও তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন।

বাংলাদেশ সময়: ১৯:৩০:৪০   ২৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
খেলাধুলাকে স্কুল সিলেবাসে অন্তর্ভুক্ত করা হবে: মামুন মাহমুদ
রূপগঞ্জে ট্রাক ও সিএনজিসহ ১,১০৭ বোতল এসকাফ জব্দ, গ্রেফতার ১
নবায়নযোগ্য জ্বালানির প্রসারে প্রয়োজন দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার : তথ্যমন্ত্রী
নেত্রকোণায় ৯ লাখ টাকার চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ
সমাজকল্যাণমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
বোয়ালমারীতে ইউনিয়ন বিএনপির সম্মেলনে মারামারী
বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই
এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য : শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ