অবরোধের নামে গাড়ি পোড়ানো রাজনীতির ভিতরে পরে না: হানিফ

প্রথম পাতা » খুলনা » অবরোধের নামে গাড়ি পোড়ানো রাজনীতির ভিতরে পরে না: হানিফ
রবিবার, ১২ নভেম্বর ২০২৩



অবরোধের নামে গাড়ি পোড়ানো রাজনীতির ভিতরে পরে না: হানিফ

অবরোধের নামে গাড়ি পোড়ানো রাজনীতির ভিতরে পরে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
আজ রোববার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সাথে সমন্বয় বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মাহবুব উল আলম হানিফ বলেন, রাজনৈতিক কর্মসূচিতে হরতাল-অবরোধ থাকবে কিন্তু অবরোধের নাম করে গাড়ি ভাংচুর, পেট্রোল দিয়ে আগুন ধরানোসহ মানুষকে হত্যা করা, এটা কোন রাজনীতির ভিতর পরে না বরং এটা হচ্ছে সন্ত্রাসী কর্মকান্ড। বিএনপি অবরোধের নামে সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে।
তিনি বলেন, সন্ত্রাসী কর্মকান্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে আতংক ছড়িয়েছে। তবে, জনসাধারণ বিএনপির অবরোধে আর ভয় না পেয়ে দূর পাল্লার গাড়িতে চলাচল করছে। এতে জনসাধারণের মধ্যে ধীরে ধীরে আতঙ্ক কমছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, এদেশের মানুষ বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে চিনে। রাজনৈতিক দলের কাজ বিভিন্ন কর্মসূচি পালন করা। অবরোধের নামে আগুন দিয়ে বাস পোড়ানো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। এসব কর্মকান্ড থেকে বিএনপিকে সরে আসতে হবে, তা না হলে ভবিষ্যতে জনগণের কাছে জবাব দিতে হবে।
মতবিনিময় সভায় কুষ্টিয়া মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীসহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:৩৪:৩৫   ৩৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ